বৃহস্পতিবার, এপ্রিল ৩০

অপরাধ, আইন ও আদালত

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় ৪ বছর দায়িত্ব পালন করেন আমিন উদ্দিন।২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।...
নতুন আইজিপি ময়নুল ইসলাম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

নতুন আইজিপি ময়নুল ইসলাম

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ মামুনকে অব্যাহতি দেওয়া হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। ...
পলক বিমানবন্দরে আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি

পলক বিমানবন্দরে আটক

সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।...
মুক্তি পেলেন খালেদা জিয়া
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

মুক্তি পেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।এর আগে, তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজে...
দেয়াল টপকে পালালেন ডিবির হারুন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

দেয়াল টপকে পালালেন ডিবির হারুন

ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। তার আগে তিনি পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান।গতকাল সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান।আরেকটি সূত্র জানিয়েছে...
ভাটারা থানা পুড়ে ছাই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

ভাটারা থানা পুড়ে ছাই

রাজধানীর ভাটরা থানায় হামলা হয়েছে। থানার ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এখনো বের হচ্ছে ধোঁয়া। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এসব চিত্র দেখতে সেখানে শত শত মানুষের ভিড় দেখা গেছে।এখনো থানার ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভিতরে ও বাহিরে পড়ে থাকতে দেখা গেছে ভুসিভূত গাড়ি। আবার থানার ভেতরে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অনেকে পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে।...
কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি কমিশনার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এছাড়া সারাদেশে জারি করা কারফিউ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কারফিউর সময় অপ্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হন। যারা বের হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।হাবিবুর রহমান বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য ও সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা কোন আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থা গ্রহণ নাশকতাকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারী ও পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে।’ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ...
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত
অপরাধ, আইন ও আদালত, সারাদেশ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তরা হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সারাদেশ

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।এসয় তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দা...
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান- দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থি কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘট...