ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। একইসাথে, ‘ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় আইনি পরামর্শ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ফুলবাড়ীর উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সকল প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ। সভায়...










