Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

লোহাগাড়ায় পৃথক অভিযানে আটক-৩, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় পৃথক অভিযানে আটক-৩, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেলসহ মুহাম্মদ সোহেল(৪২) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ, এ সময় তার কাছ থেকে ৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, একটি লম্বা ছুরি, একটি লোহার রড, একটি ডাকাতির মাংকি টুপি উদ্ধার করা হয়। পৃথক আরেকটি অভিযানে আড়াই হাজার পিচ ইয়াবাসহ দুজন ইয়াবা কারবারিকে আটক করা হয়।সোমবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১১:৩০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামগামী বাসে তল্লাশি এবং পৃথক আরেকটি অভিযানে ২ হাজার ৫ শ ইযাবাসহ তাদেরকে আটক করা হয়।আটকৃতদের মধ্যে মুহাম্মদ সোহেল কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বহদ্দার কাটা প...
র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর মোহনপুর (দাশপাড়া) গ্রামের পর্বত প্রামানিকের ছেলে আলামিন ও কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান।আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, র‌্যাব-১২, সদর কোম্পানির আভিযানিক দল উল্লাপাড়া থানার চর মোহনপুর গ্রামের (দাসপাড়া) ১নং আসামি আলামিন এর বসত ঘরে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে উল্লাপাড়া থানা...
অস্ত্র লুট করে বিক্রি চক্রের মূলহোতা বাবুল গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অস্ত্র লুট করে বিক্রি চক্রের মূলহোতা বাবুল গ্রেফতার

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||৫ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা হতে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবুল (৪০) লোহাগাড়া উপজেলা চুনতি বনপুকুর নলবনিয়া এলাকার বশির আহমদের ছেলে।লোহাগাড়া সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে গণপিটুনি হত্যা করা হয়।ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি নিহত নেজামের পাশে পড়ে ছিল, উদ্ধারকৃত অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস...
পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় রাবি ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় রাবি ছাত্রদলের মানববন্ধন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচিতে বক্তারা পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন। এই সংগঠনের নেতাকর্মীদের নতুন রক্ষীবাহিনী হিসেবে আখ্যা দিয়েছেন। এবং অনতিবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবিও জানান তাঁরা।এসময় রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, একাত্তরে স্বাধীনতার পর একটি দল স্বাধীনতার কৃতিত্ব নিয়ে দেশে অপশাসন কায়েম করেছে। ঠিক জুলাইয়ের এই অভ্যুত্থানকে ছিনিয়ে নিয়েছে একটি কুচক্রী মহল। তারা সচিবালয়ে বসে আইন জারি...
কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে একদিনে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে একদিনে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামে নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ২টা পর্যন্ত ২৮ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে পরিচালিত অভিযানে সদর থানায় ৭ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরীতে ৩ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজিবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন এবং ঢুষমারা থানায় ২ জনকে গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, “চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। মোট ৩৩ জনকে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। জেলা পুলিশের এ...
নাগেশ্বরীতে হামলা ও ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা শাহজামালসহ ৩ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে হামলা ও ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা শাহজামালসহ ৩ জন গ্রেফতার

|| রফিকুল ইসলাম || নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ আগস্টে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় নাগেশ্বরী ছাত্রদলের আকাশের দায়েরকৃত মামলা (মামলা নং ১/২/২৫) সূত্রে মোঃ শাহজামাল হোসেন টিপু (৫১) সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। টিপু সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক।গ্রেফতারকৃত শাহজামাল হোসেন টিপু সাবেক সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগরের চাচাতো ভাই। তার পিতার নাম মৃত আবুল হা‌সেম সওদাগর এবং তিনি নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী এলাকার বাসিন্দা।২১ এপ্রিল দুপুর ২টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। একই মামলায় ওইদিন সকাল ১১টায় বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম এবং আগের রাতেই সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাকেও গ্রেফতার ক...
ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ঢুষমারা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং- ০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪) তদন্ত চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় রুজু হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো: তারিপুল্লা (৬০), পিতা- মৃত আকমত আলী, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর গোয়ালের চর, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড, ৬ নং অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে গত রাত ২টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।অন্যজন মো: নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি একই ইউনিয়ন শাখার সহ-সভাপতি পদে রয়েছেন। পুলিশ তাকে রাত ৩টা ৫০ মি...
পানছড়িতে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ছাত্রদলের উদ্যোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন' করা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক দিদার হোসেন'র নেতৃত্বে এ আয়োজন করা হয়।এসময় বক্তারা, মাননীয় উপদেষ্টার নিকট আকুল আবেদন ও অনুরোধ করে বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে যে সকল সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মাহফুজ, দপ্তর সম্পাদক খন্দকার মামুন, কলেজ আহ্বায়ক মোঃ জিয়াউল হক। এছাড়াও মানববন্ধনে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।...
খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ’র আস্তানা থেকে গুলি ও দলিল উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ’র আস্তানা থেকে গুলি ও দলিল উদ্ধার

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের গোপন আস্তানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি, মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে অপহৃত পাঁচ শিক্ষার্থীর সন্ধানে পরিচালিত এই অভিযানে এই বিপুল আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।সূত্র জানায়, যৌথ বাহিনীর অভিযানব্যবহৃত ঘরটি তালাবদ্ধ ছিল, যা সেনাবাহিনীর সন্দেহ জাগায়। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সামরিক ইউনিফর্ম, চাঁদার রশিদ, প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ এবং প্রযুক্তি সামগ্রী। এসব সরঞ্জাম ইউপিডিএফ প্রসীত গ্রুপের সাংগঠনিক কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান...
বগড়ায় অনার্স পাস না করেই জাল সনদে শিক্ষীকা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বগড়ায় অনার্স পাস না করেই জাল সনদে শিক্ষীকা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||অনার্স পাশও করেনি, জাল সনদে শিক্ষিকা হিসেবে চাকরি করছেন বগুড়ার ধুনটে সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিম। এমন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের তদন্তসাপেক্ষে স্নাতকের জাল সনদে চাকরি করার অভিযোগের সত্যতা মিলেছে। বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়েছেন।রবিবার (২০ এপ্রিল) বিকালে শিক্ষা কর্মকর্তা জানান, ওই শিক্ষিকার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।বগুড়ার ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের হাবিবা সুলতানা জানান, ২০২৩ সালে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক নিয়োগে সার্কুলার দেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন। ব...