সোমবার, মার্চ ২৩

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ মহিদুর মোল্লা (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার (২৫ জানুয়ারি) সাকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।নিহত মহিদুর মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি গ্রামের বাসিন্দা মুন্নাফ মোল্লার ছেলে বলে জানা গেছে।সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি বাস থেকে তার মরদেহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।তিনি আরও জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্তের কাছে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক ৮০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল হকের মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান।খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ও বর্ডার গার্ড ...
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের পোশাক উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে লুট হওয়া একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫। বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত এক অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।র‍্যাব সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ...
মানিকগঞ্জে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত ও বেশি দামে বিক্রি: খান ট্রেডার্সকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত ও বেশি দামে বিক্রি: খান ট্রেডার্সকে জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় ‘খান ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকার ওই বাসাবাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, বসতবাড়ির ভেতরে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এমন ঝুঁকিপূর্ণ মজুত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো।এছাড়া অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিচার ব্যবস্থাকে আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে মানিকগঞ্জ ও বান্দরবানসহ দেশের আটটি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে কারাগার থেকে মুক্তি দিতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো এবং মুক্তি পেতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। এখন অনলাইন প্রক্রিয়া চালু হওয়ায় প্রতিটি ধাপের রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে এবং কে কখন স্বাক্ষর করছেন...
বদলগাছীতে যৌথবাহিনীর অভিযান: ৫শ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক এক জন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযান: ৫শ পিস ট্যাপেন্টাডলসহ হাতেনাতে আটক এক জন

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার ছেলে বলে জানা যায়।যৌথবাহিনীর সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দৈনন্দিন চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহজনকভাবে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার ...
বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, স্বাস্থ্য, বাজার ব্যবস্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, ক্যাপ্টেন মাহির, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ।এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ বিভিন্ন দপ্তরে...
ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নির্দেশে হামলা; কাতার প্রবাসী সেলিম গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ওয়ার্ড আওয়ামী লীগ নেতার নির্দেশে হামলা; কাতার প্রবাসী সেলিম গুরুতর আহত

|| চট্টগ্রাম প্রতিনিধি ||চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব রায়ছটা গ্রামের বুড়ির টেক এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাতার প্রবাসী সেলিম উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটেছে।গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।আহতের পরিবারের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের কারণে ওয়ার্ড আওয়ামি লীগের সভাপতি, ভূমিদস্যু খ্যাত ফজলুল কাদেরের নেতৃত্বে খোরশেদুল আলম, শফিকুল আলম ও মো. তানিম, সেলিম উদ্দীনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তার মাথা ফেটে যায় এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা মোক্তার আহমদকেও মারধর করা হয়। আহত মোক্তার আহমদ পরে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।সেলিম উদ্দীনের বাবা আবদুস ছফুর জানান, ফজলুল কাদের, খোরশেদুল আলম ও শফিকুল আলম একের পর এক মামল...
নওগাঁর বদলগাছীতে যুবকের লাশ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে যুবকের লাশ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জাবারীপুরহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে কৃষকেরা মাঠে কাজে যাওয়ার সময় সরিষা ক্ষেতের ধারে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তির আনাগোনা দেখা গেলেও বিষয়টি তখন কেউ গুরুত্ব দেয়নি। এখন লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।...
ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ, তদন্তের নির্দেশ আদালতের
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ, তদন্তের নির্দেশ আদালতের

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। মামলাটি তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান।সোমবার (১৯ জানুয়ারি) আদালতে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। আদালত আবেদন আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আদালতে আরজি দাখিল করা হয়। সোমবার শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে তদন্তের ...