Thursday, August 6

অপরাধ, আইন ও আদালত

মোবাইল দিয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মোবাইল দিয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর নুরানি হাফেজীয়া মডেল মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে মোবাইল ফোন দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক মোঃ দিপু কাজীর বিরুদ্ধে। আহত শিক্ষার্থীর নাম মোঃ রাফি মন্ডল। এই ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে শিশুটির বাবা-মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভান্ডারপুর নুরানি হাফেজীয়া মডেল মাদ্রাসার শিক্ষার্থী রাফি মন্ডল দ্বিতীয় শ্রেণির (আবাসিক) ছাত্র। রাফি তার মাদ্রাসা থেকে কাউকে না বলে বাড়িতে যাচ্ছিল, এমতাবস্থায় শিক্ষক দিপু কাজী বিষয়টি লক্ষ্য করেন এবং রাফিকে মাদ্রাসায় ফিরিয়ে আনতে যায়। কিন্তু রাফি ভ্যানে চড়ে যাচ্ছিল।শিক্ষক তাকে মাদ্রাসায় আসতে বললে শিক্ষার্থী তা অস্বীকার করে। এতো ক্ষিপ্ত হয়ে উক্ত মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক নিজ হাতের মোবাইল ফোন ...
ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, আটক ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর স্কুলব্যাগে ২ কেজি গাঁজা, আটক ২

|| জাকারিয়া | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার সৎ ভাইকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেখআছিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালানো হলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিরা খাতুনের (১২) বহন করা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে এবং তার সঙ্গে থাকা সৎ ভাই পায়েলকে (২২) আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিরা খাতুন বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য...
বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছিতে চার মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের এই সাজা প্রদান করা হয়।সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ১. শ্রী নিখিল চন্দ্রের ছেলে, পলাশ চন্দ্র(৫৬), ২. মোঃ দেলায়ার হোসের ছেলে সিফাত হোসেন(২২), ৩. গোলাম মোস্তফার ছেলে, মোঃ রফিকুল ইসলাম, ৪. বেলাল হোসেনের ছেলে মোঃ সুজন হোসেন, তারা সকলেই বদলগাছি থানার সেনপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে "টিম বদলগাছি" থানা পুলিশ সেনপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদেরকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।এ বিষয়ে বদলগাছি ...
মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ: মানিকগঞ্জের ডিসি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ: মানিকগঞ্জের ডিসি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুন) দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্ধদিবসব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় মানবপাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ। এই অপরাধ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা এবং অনি...
মানিকগঞ্জ মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন‎‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার বৃদ্ধ মা খুন হয়েছেন।‎‎মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।‎‎নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান যে তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।‎‎স্থানীয়দের ভাষ্যমতে, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।‎খবর পেয়ে ...
ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন, আহত বৃদ্ধকে রংপুরে প্রেরণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেওয়া বাসে আগুন, আহত বৃদ্ধকে রংপুরে প্রেরণ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় এলাকার বাসিন্দা আব্দুল হামিদ চৌধুরী (৭৫) মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় আঘাত পান।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।এ ঘটনায় ...
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই বাস কাউন্টারকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই বাস কাউন্টারকে জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতীতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৭ জুন) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত মুকুন্দগাঁতী বাস কাউন্টারগুলোতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান।অভিযানকালে বেলকুচি থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার সত্যতা পাওয়ায় 'এসআই পরিবহন' এবং 'জেনিন পরিবহন'-এর কাউন্টারকে শাস্তির আওতায় আনা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাউন্টার দুটির টিকিট মাস্টারকে পৃথক দুটি মামলায় ১০,০০০/- টাকা করে সর্বমোট ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাব...
ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় অবস্থিত ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের ভূমি মালিক এস এম শাহরিয়ার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৫ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা স্কুল ভবনের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্কুলের বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরদিন বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। চুরি হওয়া মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকাটির শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটিতে এমন ঘটনা দুঃখজনক।উল্লেখ্য, দক্ষিণ টু...
তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ-এর অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ-এর অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান ও সচিব কর্তৃক জেলে ভিজিএফ চাল আত্মসাৎ-এর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুন) অর্ধশত জেলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৬ শত। এরমধ্যে মৎস্য অধিদপ্তর ২ হাজার ৭ শত ৮০ জেলে বিপরীতে ৪৪৫ মেঃটন ভিজিএফ চাল বরাদ্দ দেন।এদিকে ৪০ কেজি করে ৪ মাসের জন্য ১৬০ কেজি জনপ্রতি বরাদ্দের ২৭৮০ জেলের চাল নিবন্ধিত ৫৬০০ জেলের মাঝে বিতরণের উদ্দেশ্যে ৮০ কেজি করে বিতরণ করা হয়।জেলেরা জানান, বলা হয়েছিল নিবন্ধনকৃত কেহ যাতে বাদ না পড়ে এজন্য জনপ্রতি ৮০ কেজি হারে ৫৬০০ জেলের মাঝে চাল বিতরণ করা হবে। কিন্তু প্রায় ৪ শত নিবন্ধিত জেলেকে ভিজিএফ চাল থেকে বঞ্চিত করা হয়েছে।তারা অভিযোগে আরো জানান, চালের জন্য জেলে কার্ডের ফটোকপি জমা দি...
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে তৎপর ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।আদালতে আনার পর তাদের প্রথমে ঢাকা মহানগ...