বিএসসি’র শেষ পরীক্ষা দিন ইউআইটিএস’র শিক্ষার্থী জুবায়ের হাসানের অনুভূতি প্রকাশ
বিএসসি প্রোগ্রামের শেষ পরীক্ষা দিয়ে অনুভূতি ব্যক্ত করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস'র শিক্ষার্থী মো. জুবায়ের হাসান। তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ সেমিস্টারের শিক্ষার্থী। সদ্য বিএসসি প্রোগ্রামের থিসিস ডিফেন্স শেষ করে "আলোকিত নাবা"র সাথে কথা বলেছেন জুবায়ের।.জুবায়ের হাসান বলেন, উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান-১ম পত্র পরীক্ষাটা একটু খারাপ হওয়ায় ওইদিনই সিদ্ধান্ত নেই যে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবো না। সেই অনুযায়ী মেডিকোতে ভর্তি হই মেডিকেল কোচিং করার জন্য। ভালো মতোই চলছিলো কোচিং, পড়াশোনা; কিন্তু মেডিকেল পরীক্ষার ঠিক কিছুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই। আবার হোঁচট খেতে হয়, সিদ্ধান্ত নিতে হয় মেডিকেল হচ্ছে না। কিন্তু সময় নষ্ট করার মানসিকতা আমার ছিলো না।ছোট থাকতে শুনতাম কম্পিউটার সাইন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইরকম কিছু শব্দ না বুঝেও ভাবতাম ...
