ছাত্রদের কোটা সংস্কার ও জনতার রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিজয়োত্তর ভাবনা
|| প্রফেসর ড. মো: মযনুল হক, ইবি. কুষ্টিয়া ||১৯৪৭ দ্বিজাতি-তত্ত্বের ভিত্তিতে বিভাজিত হয়েছিল ভারতবর্ষ। আমাদের পূর্বপুরুষরা হোসেন শহীদ সাহরওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হকরা লড়কে লেঙ্গে পাকিস্তান আন্দোলনে অংশ নিয়েই আমাদেরকে উপহার দিয়েছিলেন ইষ্ট পাকিস্তান। কিন্তু ইসলামের দোহাই দিয়ে প্রতিষ্ঠিত পাকিস্তান পূর্ব-পাকিস্তানের অধিবাসীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার অপপ্রয়াস শুরু থেকেই করেছিল। নব অন্কুরিত একটা রাষ্ট্র ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান’ আমাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যদা দিতে অস্বীকৃতি জানায়, যার পরিণতিতে ঘটে বায়ান্নর ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিক জব্বারদের আত্মত্যাগে বাঙালী স্বগৌরবে মাথা উচু করে আদায় করে নেয় রাষ্ট্র ভাষার স্বীকৃতি।চাকুরীর বিভিন্ন পদ পদবীতে অনুসৃত হতে থাকে বৈষম্যনীতি, যা বাঙালীর মানসপটে তৈরী করে বিদ্বেষভাব। জাগ্রত জনতা রুখে দাঁড়ায় ৬৬ এর ছয় দ...


