শনিবার, মার্চ ৭

খেলাধুলা

বিপিএল মাতাতে বাংলাদেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার
খেলাধুলা, সর্বশেষ

বিপিএল মাতাতে বাংলাদেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

|| স্পোর্টস ডেস্ক ||​বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে সামনে রেখে এখন সাজ সাজ রব। অংশগ্রহণকারী সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এরই মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ঢাকায় পৌঁছেছেন এবং নিজ নিজ দলের অনুশীলনে যোগ দিচ্ছেন।​১. সিলেট টাইটান্স (Sylhet Titans)​সিলেট পর্ব দিয়ে টুর্নামেন্ট শুরু হতে যাওয়ায় স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা কাজ করছে। এই দলের হয়ে খেলতে পাকিস্তান থেকে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন:মোহাম্মদ আমির (পাকিস্তান): অভিজ্ঞ এই বাঁহাতি পেসার গত রাতেই সিলেটে পৌঁছে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন।​২. রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)​রাজশাহী তাদের বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ স্বস্তিতে আছে। দলটির প্রধান কোচ হান্নান সরকার জানিয়েছেন, তাদের বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্টের প্রথম দিন থেকেই মাঠে থাকব...
রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে নাটকীয় লড়াই
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে নাটকীয় লড়াই

ট্রাইবেকারে শিরোপা জিতল বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ। গোলের লড়াই, লাল কার্ডের নাটক এবং ট্রাইবেকারের রোমাঞ্চে ম্যাচটি দর্শকদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের মুখোমুখি হয় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ। বিকেল ২টা ৪০ মিনিটে খেলা শুরু হলে শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের করতালিতে স্টেডিয়াম ছিল মুখর।শুরুর দিকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বিলচলন কলেজ। দ্রুতগতির আক্রমণের ফল হ...
খুলনায় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ডের দাপুটে জয়
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ডের দাপুটে জয়

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত যুববিভাগের আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে খালিশপুর থানা–৯ নং ওয়ার্ড দল ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ফাইনালে টসে জিতে খালিশপুর দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।দৌলতপুর থানা–১ নং ওয়ার্ড দল ব্যাট করতে নেমে ১২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরুর পর বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্টের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।লক্ষ্য তাড়া করতে নেমে খালিশপুর দলের ব্যাটসম্যানরা দারুণ আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে। মাত্র এক উইকেট হারিয়ে ৯৮ রান করে সহজেই জয় নিশ্চিত করে তারা। ব্যাট হাতে অলরাউন্ড প্র...
খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মেলার জন্য ভাড়া; ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ মেলার জন্য ভাড়া; ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর নারীদের একমাত্র খেলাধুলার মাঠ—সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ—আগামী ১৬ ডিসেম্বর থেকে এক মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বাণিজ্যিক মেলার কারণে। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনকে ৯ লাখ টাকায় মাঠটি ভাড়া দিয়েছে। প্রস্তুতি ও পরবর্তী নির্মাণসামগ্রী সরাতে আরও প্রায় এক মাস সময় লাগবে বলে মাঠটি কমপক্ষে দুই মাস খেলাধুলার বাইরে থাকবে।এদিকে মাঠে চলছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, এবং ২০ ডিসেম্বর থেকে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। শিশুদের অ্যাথলেট ক্যাম্প, ফুটবল ক্যাম্পসহ বিভিন্ন পরিকল্পনাও ছিল। মাঠ বন্ধ হয়ে যাওয়ায় সব আয়োজনই এখন অনিশ্চিত। জেলা ক্রীড়া কর্মকর্তা আলীম-উজ-জামান জানান, মাঠ ভাড়া দেওয়ায় বিকল্প ভেন্যু খুঁজতে হচ্ছে। জমজ...
খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারেই জয় নিশ্চিত করে সময় টেলিভিশন, এখন টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের সদস্যদের নিয়ে গঠিত এই দল। ব্যাট হাতে ৩৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন চ্যানেল টুয়েন্টিফোরের বেল্লাল হোসেন সজল।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুরু থেকেই বল হাতে আধিপত্য প্রতিষ্ঠা করে মর্ডান টাওয়ার, যা রান তাড়ায় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।শনিবার (২৯ নভেম্বর) সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং দর্শ...
ইউআইটিএসে অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ফার্মেসি বিভাগ ও ফার্মেসি ক্লাবের উদ্যোগে আয়োজিত অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়া এবং সৌহার্দ্য বজায় রেখে টুর্নামেন্টটি সফল করার জন্য ক্যাপ্টেন, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।টুর্নামেন্টে ফার্মেসি বিভাগ থেকে মোট পাঁচটি টিম অংশগ্রহণ করছে। পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক...
তামাইয়ে ফুটসাল চ্যাম্পিয়ন লীগ উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

তামাইয়ে ফুটসাল চ্যাম্পিয়ন লীগ উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে তামাই মাঠে অনুষ্ঠিত হলো “ফুটসাল চ্যাম্পিয়ন লীগ ২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান। তামাই ক্রীড়া এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) রাতে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৬টি জেলার দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বড় ভূমিকা রয়েছে। মাঠমুখী তরুণ সমাজই দেশের সম্পদ। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, অপরাধ ও কুসংস্কার থেকে দূরে রাখতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা...
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ১৪ বলেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড
খেলাধুলা, সর্বশেষ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ১৪ বলেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড

|| স্পোর্টস ডেস্ক ||আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে দিনের শুরুতেই ২ উইকেট নিয়ে আইরিশদের ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা।আজ বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন কেবল ১৪ বল টিকেছে আয়ারল্যান্ডের ইনিংস।আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ বল টিকতে পারে আয়ারল্যান্ড। আগের দিন ইনিংসের শেষ বলে উইকেট নেওয়া তাইজুল ইসলাম এদিন ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফের উইকেট পান। ম্যাথু হামফ্রেসকে এলবি করেন তিনি। পরের ওভারেই ৬৪ বলে ৩১ রানে থাকা ব্যারি ম্যাকার্থিকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ।বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ, তাইজুল ও হাসান মুরাদ।এর আগে প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করে আয়ারল্য...
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||২২-২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত তিনদিন ব্যাপী ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। কমান্ড্যান্ট, ন্যাসাল পিফেন্স কলেজ ও কুর্মটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান আজ (২৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম অঅরকবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আর...
ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব খেলার মাঠে “ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, যে সকল শিক্ষার্থী আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন কলেজকে প্রতিনিধিত্ব করছে তারা একদিন ইউআইটিএসকে প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।বিশ...