সর্বকালের সেরা ম্যারাডোনা, নাকি মেসি?
|| স্পোর্টস ডেস্ক ||বিশ্বের দুই মহাতারকার মধ্যে সেরা বেছে নিতে দ্বিধায় পড়তে হয় আর্জেন্টাইনদের। ঠিক একই রকম দ্বিধায় পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। অবশ্য শেষ পর্যন্ত দুজনের মধ্যে শিষ্য মেসিকেই বেছে নিয়েছেন আর্জেন্টিনার কোচ। খবর এএফপির।এদিকে মেসিকে সর্বকালের সেরা হিসেবে বেছে নেওয়ার সেই ব্যাখ্যাও স্প্যানিশ সাংবাদিক ও ইউটিউবার চিরো লোপেজকে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। মেরাডোনার শিষ্য মেসিকে সেরা হিসেবে বেছে নেওয়ার যৌক্তিক কারণ দেখিয়েছেন স্কালোনি।আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ‘আমি লিওর অর্থাৎ মেসির পক্ষে থাকব। সে কেমন তা আমি ভালো করেই জানি। আসলে তাদের দুজনের মধ্যে তুলনাটা অনর্থক। কেননা, মূল কথা হলো তাদের খেলা উপভোগ করতে হবে। আমি নিশ্চিত, তাদের যে কেউই সত্তরের, আশির বা নব্বইয়ের দশকে খেলতে পারত এবং এ সময়েও খেলতে পারে। কারণ, ভালো খেলোয়া...










