মঙ্গলবার, মে ১২

বিজ্ঞান ও প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল অর্ধেক নিতে বিটিআরসির চেয়ারম্যানসহ ৪ জনকে আইনি নোটিশ
বিজ্ঞান ও প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল অর্ধেক নিতে বিটিআরসির চেয়ারম্যানসহ ৪ জনকে আইনি নোটিশ

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গ্রাহকদের কাছ থেকে চলতি মাসের বিলের ৫০ শতাংশ সেবামূল্য না নেওয়ার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট ৪ জনকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (২৯ জুলাই) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।নোটিশে দেশে ইন্টারনেট না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিসত্বর সে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ করা হয়েছে।নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।...
১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু
বিজ্ঞান ও প্রযুক্তি

১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। আজ রোববার (২৮ জুলাই) বিকাল তিনটা থেকে সারাদেশে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়। তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি সামাজিক মাধ্যম মোবাইলে এখনই চালু হচ্ছে না। ফোর–জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ থাকবে।এর আগে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালুর এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এছাড়াও মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হওয়ার পর মোবাইল ব্যবহারকারীরা ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলেও জানান তিনি।...
মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়, ৫ জিবি ডাটা পাবেন সব গ্রাহক
বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে বিকেল ৩টায়, ৫ জিবি ডাটা পাবেন সব গ্রাহক

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতা ঘিরে টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার (২৮ জুলাই) বিকেল ৩ টায় সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট।রোববার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।একইসাথে টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল।এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকাকালীন অনেক গ্রাহকের ডাটা কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে ৩ দিন।...
দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অর্থনীতি এগিয়ে যাওয়ার কারণে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। মাত্র ১৫ বছরে আমরা এই যে উন্নতি করতে পারলাম, পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আমরা প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিচ্ছি। ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম, যে লক্ষ্য স্থির করেছিলাম, এটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। ১৯৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তন ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশা...
আজ সারাদিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

আজ সারাদিন ধীরগতি থাকতে পারে ইন্টারনেটে

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (১৩ জুলাই) সারাদেশে দিনভর ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা।শুক্রবার (১২ জুলাই) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড পিএলসি (বিএসসিপিএলসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞাপনবিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল (সিমিইউ-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিএসসিপিএলসি। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সিমিউই-৫) ক্যাবল...
সচল হলো সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

সচল হলো সাবমেরিন ক্যাবল, ফের মিলবে দ্রুতগতির ইন্টারনেট

দীর্ঘ দুই মাস ৮ দিন পর চালু হয়েছে কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫। ফলে এখন থেকে আবারও আগের মতো দ্রুতগতির এবং স্বাভাবিক ইন্টারনেট সেবা চালু হয়েছে।শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান।বিজ্ঞাপনতিনি জানান, কুয়াকাটার সিমিইউ-৫ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ সিঙ্গাপুর প্রান্তে পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। সিমিইউ-৫ কনসোর্টিয়াম কর্তৃক শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা ৪০মিনিটে ক্যাবলটির মেরামত কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়েছে। ফলে বিএসসিপিএলসির সিমিইউ-৫ এর মাধ্যমে সংযোগ করা সার্কিটগুলো চালু করা হয়েছে।একই সঙ্গে কয়েকদিন ধরে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।...
ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লেগেছে। বুধবার (২৬ জুন) দুপুরে মেঘনা ডিপোর পেছনে নদীতে ট্রলারটিতে আগুন লাগে।এ সময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। আগুনে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।বিজ্ঞাপনমেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন, চারজন শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে ভোলার মনপুরায় যাচ্ছিলেন। পথিমধ্যে আগুন লাগে। চার শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা ডিপো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জে...
সারাদেশে ইন্টারনেটের ধীর গতি, ভোগান্তি চলতে পারে এক মাস
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

সারাদেশে ইন্টারনেটের ধীর গতি, ভোগান্তি চলতে পারে এক মাস

সাগরতলে কাটা পড়া সাবমেরিন কেবল (সি-মি-উই-৫) মেরামতের কাজ শেষ না হওয়ায় সারাদেশে গত চার দিন ধরে ইন্টারনেটে ধীর গতির সমস্যায় ভুগতে হচ্ছে ব্যবহারকারীদের।কেবলটি মেরামতের কাজ শেষ হতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।কোম্পানির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণ) সাইদুর রহমান মঙ্গলবার (২৩ এপ্রিল) বলেন, গত শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ কেবলটি কাটা পড়ে।“তাদের ওখানে প্রশাসনিক কাজ-কর্মে একটু বেশি সময় নেয়। সব মিলিয়ে তারা জানিয়েছে, আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ কাজটি হতে পারে।”ইন্টারনেটে ধীর গতির যে সমস্যায় দেশের মানুষকে পড়তে হচ্ছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাইদুর রহমান বলেন, “এখনো সব বিকল্পগুলো পুরোপুরি কার্যকর করা যায়নি। দেশের প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ এর সক্ষমতা রয়েছে পুরো ব্যন্ডউইড...
‘অ্যামি’ নামে এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল
বিজ্ঞান ও প্রযুক্তি

‘অ্যামি’ নামে এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের নজরকাড়া উদ্ভাবন ইতোমধ্যেই মানুষের আগ্রহ তৈরি। কৃষি খাত থেকে শুরু করে নতুন গ্রহ শনাক্তে এআইয়ের বিভিন্ন ব্যবহার দেখা যাচ্ছে। এবার এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল, যার মাধ্যমে সহজেই রোগীদের রোগ নির্ণয় করা যাবে।চিকিৎসার আগে রোগীর তথ্য সংগ্রহ করার পাশাপাশি সেগুলো পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দ্রুত রোগীদের রোগ শনাক্তের জন্য ‘অ্যামি’ (আর্টিকুলেট মেডিকেল ইন্টেলিজেন্স এক্সপ্লোরার) নামের এআই চিকিৎসকের মডেল তৈরি করেছে গুগল। চিকিৎসকদের রোগীর ইতিহাস ও তথ্য বাছাই ও বিশ্লেষণের কাজকে সহজ করতে সাহায্য করবে নতুন এআই মডেলটি। ফলে বর্তমানের তুলনায় চিকিৎসকদের কাজের চাপ কিছুটা কমবে।গুগল রিসার্চের অ্যালান কার্তিকেসালিঙ্গম ও বিবেক নটরাজন এক ব্লগ বার্তায় জানিয়েছেন, গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসের (এলএলএম...
দেশের প্রথম মাল্টিমোডাল এআই প্ল্যাটফর্ম-‘ক্রিটো’ উদ্ভাবন করলো ড্যাফোডিলের তিন বন্ধু
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সংবাদ

দেশের প্রথম মাল্টিমোডাল এআই প্ল্যাটফর্ম-‘ক্রিটো’ উদ্ভাবন করলো ড্যাফোডিলের তিন বন্ধু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী, উদ্যমী তরুণ উদ্ভাবক আরিফুজ্জামান রায়হান ও তার দুই বন্ধু শাহরুখ জায়েদ ও পার্থ সাহা মিলে উদ্ভাবন করেছেন বাংলাদেশের প্রথম মাল্টিমোডাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম– ‘ক্রিটো’ (www.kreeto.com), যার সূচনা ২০২২ সালের ৩১ ডিসেম্বর।ক্রিটো এমন ইন্টেলিজেন্স, যার আদেশে টেক্সট, আর্টিকেল, ব্লগ ছাড়াও কোডিং, ছবি, মিউজিক, ভিডিও, টেক্সট থেকে স্পিচ বা স্পিচ থেকে টেক্সট তৈরি করে দেবে। আর পুরো প্রক্রিয়া হবে স্বয়ংক্রিয়।সাধারণত যেসব জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম একাধিক কাজ করে, অর্থাৎ ছবি, লেখা, মিউজিক, ভিডিও তৈরি করার সুবিধা দিয়ে থাকে, সেসব প্ল্যাটফর্ম মাল্টিমোডাল (এআই) প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে থাকে। সারাবিশ্বে হাতেগোনা কয়েকটি মাল্টিমোডাল ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে বলে নির্মাতারা জানান।...