শনিবার, ফেব্রুয়ারি ২৮

ধর্ম ও দর্শন

অনাগত ভবিষ্যৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সময়ের দাবী
অভিমত, ধর্ম ও দর্শন, স্বাস্থ্য

অনাগত ভবিষ্যৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সময়ের দাবী

|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||আত্মবিধ্বংসী নেশার দ্রব্য হল তামাক, বিড়ি, সিগারেট, জর্দা, গুল ইত্যাদি। বলা হয়, নেশার জগতে প্রবেশের প্রথম ধাপ ধূমপান।ইরশাদ হচ্ছে, و لا تلقوا بأيديكم إلي التهلكة তোমরা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। (সূরা আল-বাকারা:১৯৫)আর এজন্যই রাসূলুল্লাহ স. সামান্য নেশাদার দ্রব্যও নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ স. বলেন, كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ خَمْرٍ حَرَامٌ সকল নেশাদার দ্রব্যই মদ আর সকল প্রকার মাদকদ্রব্য হারাম। [মুসলিম হা/৫১১৪, ৫১১৬।]ধূমপানের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। বিশ্বে ধূমপান ও তামাকের কারণে প্রতি বছর মাদকদ্রব্য, খুন, রাহাজানি, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য কারণে মৃত্যুর সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশী মৃত্যু হয়।ধূমপানে তামাক পুড়িয়ে তার ধোঁয়া সেবন করা হয়। তামাক সরাসরি সেবন করা হয় না। কি...
এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

এ বছর ঈদুল ফিতরে বাংলাদেশে মুসলমানদের জন্য জনপ্রতি ফিতরার সর্বনিম্ন হার ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আর সর্বোচ্চ ফিতরা হবে ২,৯৭০ টাকা।বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।ইসলামী শরিয়ত অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর...
এবারের ফিতরার পরিমাণ জানা যাবে কাল
ধর্ম ও দর্শন, সংবাদ

এবারের ফিতরার পরিমাণ জানা যাবে কাল

বাংলাদেশে জনপ্রতি ফিতরার পরিমাণ কত আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) তা জানা যাবে। ১৪৪৫ হিজরি সনের (২০২৪) সাদাকাতুল ফিতরের হার নির্ধারণে বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠকে বসবে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।ইসলামী শরিয়ত অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই।মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্...
ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন
ধর্ম ও দর্শন, সংবাদ, সারাদেশ

ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’র উদ্বোধন

ফেনী শহরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্য ‘শান্তি চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের পশ্চিম মাথায় সোনালী ব্যাংকের সামনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ফিতা কেটে এ দৃষ্টিনন্দন ভাস্কর্যটির উদ্বোধন করেন।ভাস্কর্যটিতে দেখা যায়, নিচের অংশে সাত হাজার এলইডি লাইট ব্যবহার করে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম প্রজ্জলন করা হয়েছে। উপরে তিন দিক থেকে বৃহদায়তনের তিনটি এলইডি স্কীনে পবিত্র কাবা শরীফে কোরআনের তেলাওয়াত সম্প্রচার চলছে। ভাস্কর্যটি উদ্বোধনের পর ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে আবেগ-উচ্ছ্বাস দেখা গেছে।ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয় এ ইসলামিক ভাস্কর্য। এর নাম দেওয়া হয় ‘শান্তি চত্বর’।উদ্বোধনকালে এ দৃষ্টিনন্দন স্থাপনার ভূয়সী প্রশংসা করে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মিজান রোডটি ইসলামিক কার...
আত্ম-আবিষ্কারের পথ উন্মোচনে সুফি মেডিটেশন
ধর্ম ও দর্শন

আত্ম-আবিষ্কারের পথ উন্মোচনে সুফি মেডিটেশন

|| খাজা ওসমান ফারুকী (খাজা’জী) ||সুফি মেডিটেশন বা ধ্যান হলো এক সুন্দর, শান্ত-শীতল চর্চা যা আধ্যাত্মিক বোধের স্তরকে শানিত করে, সচেতনায় বেহেস্তীয় উপস্থিতিকে ডেকে আনে এবং আত্মাকে প্রশান্ত করে তোলে। এই ধ্যানের কাজটি করতে গিয়ে শান্তিপূর্ণ, শ্রদ্ধাপূর্ণ ও এক প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গির জন্ম দেয় যা আমাদের জীবনের কষ্টময়-উত্তেজনাকর সময়ের জন্য একমাত্র প্রয়োজন। 'নিশ্চয়ই আল্লাহর স্মরণ মানুষের চিত্তকে প্রশান্ত করে' (সূরা রাদ: ২৮)।আমরা আজকাল যে কোলাহলপূর্ণ পৃথিবীতে বাস করি, সেখানে মানসিক শান্তি পাওয়া দুর্বোধ্য হয়ে উঠেছে। এই বিশৃঙ্খলাময় আধুনিক জীবনে মানুষ দ্রুত শান্তি খুঁজে পাওয়ার পথ খুঁজছে। সম্ভবত এই কঠিন অর্জনটির জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো ধ্যান অনুশীলন। মননশীলতা ও আত্ম-প্রতিফলনের গভীরে প্রবেশ করার জন্য ধ্যান এমন একটি প্রাচীন কৌশল, যার কোনো সীমানা নেই। ইসলামে ধ্যান তথা ‘মেডিটেশন’কে গভীর স্তরে আ...
ইসলামে ধ্যান: আধ্যাত্মিকতার মাধ্যমে অভ্যন্তরীণ শান্তির খোঁজ করা
ধর্ম ও দর্শন

ইসলামে ধ্যান: আধ্যাত্মিকতার মাধ্যমে অভ্যন্তরীণ শান্তির খোঁজ করা

|| খাজা ওসমান ফারুকী (খাজা'জী) ||স্রষ্টার সৃষ্টিকে নিয়ে গভীর ধ্যান করা ইসলামে বড় ইবাদাত হিসেবে গণ্য। যেখানে কুরআন এই রকম গভীর চিন্তা করার কাজকে সব সময় উৎসাহ দিয়েছেন এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন, যাতে প্রত্যেকে এই চিন্তা তার মেজাজ ও আধ্যাত্মিক অবস্থায় প্রয়োগ করতে পারেন। এর উদ্দেশ্য হলো মানুষের বিরক্তিকর অনুভূতি, খারাপ অভ্যাস, একঘেঁয়েমী পরিবেশ থেকে বের হয়ে এই মহাবিশ্বের বিভিন্ন চিহ্ন ও নির্দেশনাকে প্রজ্ঞার মাধ্যমে হৃদয়ে প্রবেশ করানো। ইসলামে ধ্যান এমন একটি অনুশীলন, যা মুসলিমদের মানসিক শান্তি দেয়। ইসলামী শিক্ষা জুড়ে এটির ধারণা ভালোভাবেই পাওয়া যায়। প্রকৃতপক্ষে, ধ্যানের মাধ্যমে কুরআনে বিশ্বাসীরা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে এবং এর দ্বারা অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে পারে। যেমন আল্লাহ বলছেন, “যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্ব...
ইবিতে গণইফতার আয়োজন করে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে গণইফতার আয়োজন করে প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে গণইফতারের আয়োজন করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৩ মার্চ) পবিত্র রমজানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই গণইফতারের আয়োজন করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় কুরআন তিলাওয়াত, আলোচনা ও সম্মিলিত মোনাজাতের পর সবাই মিলে ইফতার করেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ইফতারি হচ্ছে মুসলিম সংস্কৃতির অংশ। পৃথিবীর শত কোটি মুসলমান এই সংস্কৃতি লালন করে থাকেন। আজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতারির উপর নিষেধাজ্ঞা জারি করে মূলত ইসলামী সংস্কৃতিতে বাধা দেয়া হয়েছে, যা ৯০ ভাগ মুসলমানের দেশে কখনো কাম্য নয়।এছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা আরো বলেন, যারা এই সংস্কৃতি বন...
সৌদিআরবের সাথে মিল রেখে রোযা ও দুই ঈদ পালন সম্ভব কী?
ধর্ম ও দর্শন, প্রবন্ধ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

সৌদিআরবের সাথে মিল রেখে রোযা ও দুই ঈদ পালন সম্ভব কী?

|| প্রফেসর ড. মোঃ ময়নুল হক, ইবি, কুষ্টিয়া ||আল কুরআনের ভাষ্য হলো: فمن شهد منكم الشهر فليصمه রমজান মাস যে পেল সে যেন রোযা রাখে। সুরাতুল বাকারাহ: ১৮৫।রমজান মাস পাওয়া অর্থ- রমজান মাসে জীবত থেকে যে ঐ মাসের চাদকে দেখতে পাবে তার উপর রোযা ফরয হবে। হযরত আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন: صوموا لرؤيته وٱفطروا لرؤيته،فإن غمي عليكم الشهر فعدوا ثلاثين চাদ দেখে তোমরা রমজানের রোযা রাখো এবং চাদ দেখে রোযা ভাংগো। যদি আকাশ মেঘে ঢাকা থাকে/অন্ধকারাচ্ছন্ন থাকে/চাদ তোমাদের দৃষ্টি সীমার আড়ালে থাকে তাহলে মাস ত্রিশ দিন পূর্ণ করো। হযরত আব্দুল্লাহ ইবনু ওমার রা. থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন: لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه، فإن غم فٱكملوا العدة ثلاثين তোমরা রমজানের নতুন চাদ না দেখে রোযা রেখো না এবং শাওয়ালের নতুন চাদ না দেখে রোযা রাখা ছেড়ে দিওনা। চাদ তোমাদের দৃষ্টিসীমার আড়ালে থাকল...
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।সে হিসেবে আজ রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ আদায় শুরু করবেন এবং শেষরাতে সাহরি খাবেন।সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি।এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।...
সৌদিতে রোজা শুরু আজ
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে রোজা শুরু আজ

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। ফলে আজ সোমবার (১১ মার্চ) রমজানের প্রথম দিন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও এদিন রোজা শুরু হয়েছে। খবর খালিজ টাইমস।এর আগে, প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করেছে ওয়েশিনিয়ার দেশ অস্ট্রেলিয়া। আজ সোমবার (১১ মার্চ) শা'বানের শেষ দিন। ফলে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেশটি।অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের এ তথ্য নিশ্চিত করে।এরপর রমজানের তারিখ ঘোষণা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতেও মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা করা হয়। এরপর একইদিনে রোজা পালনের ঘোষণা দেয় ওই অঞ্চলের আরেক দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপ...