সৌদিআরবের সাথে মিল রেখে রোযা ও দুই ঈদ পালন সম্ভব কী?
|| প্রফেসর ড. মোঃ ময়নুল হক, ইবি, কুষ্টিয়া ||আল কুরআনের ভাষ্য হলো: فمن شهد منكم الشهر فليصمه রমজান মাস যে পেল সে যেন রোযা রাখে। সুরাতুল বাকারাহ: ১৮৫।রমজান মাস পাওয়া অর্থ- রমজান মাসে জীবত থেকে যে ঐ মাসের চাদকে দেখতে পাবে তার উপর রোযা ফরয হবে। হযরত আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন: صوموا لرؤيته وٱفطروا لرؤيته،فإن غمي عليكم الشهر فعدوا ثلاثين চাদ দেখে তোমরা রমজানের রোযা রাখো এবং চাদ দেখে রোযা ভাংগো। যদি আকাশ মেঘে ঢাকা থাকে/অন্ধকারাচ্ছন্ন থাকে/চাদ তোমাদের দৃষ্টি সীমার আড়ালে থাকে তাহলে মাস ত্রিশ দিন পূর্ণ করো। হযরত আব্দুল্লাহ ইবনু ওমার রা. থেকে বর্ণিত রাসূল সা. বলেছেন: لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه، فإن غم فٱكملوا العدة ثلاثين তোমরা রমজানের নতুন চাদ না দেখে রোযা রেখো না এবং শাওয়ালের নতুন চাদ না দেখে রোযা রাখা ছেড়ে দিওনা। চাদ তোমাদের দৃষ্টিসীমার আড়ালে থাকল...

