রবিবার, এপ্রিল ১৯

ধর্ম ও দর্শন

সৌদিতে এবছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে এবছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মারা গেছেন। এটিই এবারের হজে প্রথম কোন বাংলাদেশির মৃত্যু। মো. আসাদুজ্জামান নামের এ হজযাত্রী গত ১৫ মে মদিনায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।...
সৌদি পৌঁছেছেন ২১০৬৩ হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি পৌঁছেছেন ২১০৬৩ হজযাত্রী

হজ ফ্লাইট শুরু হওয়ার পর বুধবার (১৫ মে) পর্যন্ত ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।বৃহস্পতিবার (১৬ই মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।বুধবার পর্যন্ত সর্বমোট ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৩১৬ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫৩টি।এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ই জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ই মে শুরু হ...
১৮৬৫১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন
ধর্ম ও দর্শন, সংবাদ

১৮৬৫১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।বুধবার (১৫ মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে । আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ...
চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু
ধর্ম ও দর্শন, সংবাদ

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু

চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। মঙ্গলবার (১৪ই মে) ভোররাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন।এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় চলতি বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।...
৩ মাসেই কোরআনের হাফেজ হলেন ৯ বছরের নুসাইব
ধর্ম ও দর্শন, সংবাদ

৩ মাসেই কোরআনের হাফেজ হলেন ৯ বছরের নুসাইব

কেবল ৯৪ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন ৯ বছরের নুসাইব কুদরতী। সে মিরপুরের ‘ঢাকা আইডিয়াল ক্যাডেট মাদরাসা’র শিক্ষার্থী। মেধাবী নুসাইব খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিয়ামত আলী কুদরতীর ছেলে।নুসাইব কুদরতীর শিক্ষক আন্তর্জাতিক হাফেজ কারি ফরহাদ বিন নাসেরী গণমাধ্যমকে বলেন, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী নুসাইব কুদরতী মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছে। আমরা তার সাফল্য কামনা করি।তিনি আরও বলেন, ‘কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা-মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। একজন কোরআনের হাফেজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ এই শিশুকে দীনের জন্য কবুল করুন।’তিনি জানান, নুসাইব শুরুতে দুই পৃষ্ঠা করে সবক দিলেও শেষের দিকে দিনে ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে আলহামদুলিল্লাহ।...
হজযাত্রীর মাধ্যমে জর্দ্দা পাঠাচ্ছে এজেন্সি, মন্ত্রণালয়ের সতর্কবার্তা
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

হজযাত্রীর মাধ্যমে জর্দ্দা পাঠাচ্ছে এজেন্সি, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হজ ফ্লাইটের যাত্রা শুরুর আগে সঠিকভাবে ফ্লাইট ডাটা সৌদি ই-হজ সিস্টেমে এন্ট্রি করছে না এজেন্সিগুলো। এতে সমস্যা সৃষ্টি হচ্ছে, ভোগান্তি পোহাচ্ছেন হজযাত্রীরা।এছাড়া হজযাত্রীদের মাধ্যমে নিষিদ্ধ জর্দ্দার কার্টুন পাঠানোরও অভিযোগ উঠেছে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে।এ অবস্থায় সোমবার (১৩ মে) হজ এজেন্সিগুলোকে চিঠি দিয়ে সতর্ক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।চিঠিতে বলা হয়, ২০২৪ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সব হজ এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে এরইমধ্যে সংঘটিত কিছু ত্রুটি-বিচ্যুতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জেদ্দা এয়ারপোর্ট সার্ভিসের মহাপরিচালক আব্দুর রহমান ঘানাম ১২ মে বিকেলে বাংলাদেশ হজ অফিস, মক্কা ও জেদ্দার কর্মকর্তা, ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং হজ এজেন্সির অংশগ্রহণে জুম প্ল্যাটফর্ম সভায় অংশ্রগহণ করেন।ওই সভায় সৌদি আরবের পক্ষ থেকে হজ এজেন্সি...
আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু
ধর্ম ও দর্শন, সংবাদ

আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

রাজধানীতে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী আজান, ক্বিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’।রবিবার (১২ মে) ঢাকাস্থ বানৌজা হাজী মহসীন মসজিদে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, এসইউপি, এনসিসি, পিএসসি, জিওসি, লজিস্টিক্স এরিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানৌজা হাজী মহসীন নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়া, (ট্যাজ), এনইউপি, পিএসসি, বিএনসহ তিন বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ।পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ৫৭ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। ১৯৮৩ সাল থেকে পরিচালিত এ প্রতিযোগিতায় এবারই প্রথম হিফজুল কোরআন বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিযোগিতাটিতে একক ও দলীয় পর্যায়ে পয়েন্ট তালিকার ভিত্তিতে প্রথম...
৪১৩ হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

৪১৩ হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

চলতি বছর সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৪১৩ হজযাত্রী।বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হজফ্লাইট যাত্রা শুরু করে।এরপর সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা করে আরও ৪১৯ জন।ভোর সাড়ে পাঁচটায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি এবং সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে দুই হাজার ৭৮৫ জন হজযাত্র...
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রম-২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মে) রাজধানীর আশকোনায় হাজ ক্যাম্পে এ কার্যক্রম উদ্বোধন করেন সরকারপ্রধান।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো। ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে, মুসলমানদের বদনাম দিয়ে যায়, এটি দুঃখজনক। আমি সবসময় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছি।এসময় শেখ হাসিনা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হাজীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ পালন শেষে আপনজনদের কাছে ফিরে আসতে পারেন সে জন্য দোয়া করেন তিনি। একই সঙ্গে সৌদি আরবে হজ পালনকালে দেশ ও জনগণের জন্য দোয়া করার জন্য হজযাত্রীদের কাছে আহ্বান জানান সরকারপ্রধান।এ বছর বৃহস্পতিবার (৯ মে) থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে...
হজ ফ্লাইট শুরু ৯ মে
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ ফ্লাইট শুরু ৯ মে

চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইট শুরু হবে বৃহস্পতিবার (৯ মে)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ মে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।সোমবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। ঢাকা হজ অফিসে বিমানের সেলস কাউন্টারে ব্যালটি হাজিদের টিকিট ইস্যু এবং নন-ব্যালটি হাজিদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের সুবিধা রাখা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হাজি পরিবহন করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হাজি পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭ট...