
১৯আগNo Comments
শোকজ পাঠানো সেই ডিনকে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে আরবি বিভাগকে শোকজ পাঠিয়েছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। তার ডিন অফিসে গিয়ে শিক্ষার্থীরা তাকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন এবং পদত্যাগের পর সেখানে তার জন্য দোয়াও করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের দ্বিতীয় তলায় ডিন অফিসে এমন ঘটনা ঘটে।জানা যায়, শিক্ষার্থীরা আগে থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছিলেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলা ভবনের সামনে আসলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তিনি কলাভবনের তিন তলায় অবস্থান নেন। শিক্ষার্থীরা সেখানে গিয়েও বিক্ষোভ করলে তিনি দ্বিতীয় তলায় ডিন অফিসে প্রবেশ করে দ্রুত পদত্যাগ করেন।পদত্যাগের পর শিক্ষার্থীরা তার অনুমতি নিয়ে তাকে পবিত্র কোরআন থেকে তেল...

১৭আগNo Comments
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে আজ। ৩ মাস ২৬ দিন পর শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দানবাক্সগুলো খোলা হয়েছে। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে।মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রায় ৩৫০ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন।কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ৩...

১৬আগNo Comments
ফিতনা ছড়ানো থেকে নারীরা যেভাবে নিজেকে হিফাজত করবে
|| হাফেজ মু. হাসান জামান ||ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদীসের মধ্যে ফিতনা (বিশৃঙ্খলা) থেকে নিজেদের রক্ষা করার নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনে নারীরা কীভাবে নিজেদের হিফাজত করতে পারে, সেই বিষয়ে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ।১. পর্দা পালনের মাধ্যমে হিফাজত:নারীদের জন্য ফিতনা থেকে রক্ষার প্রথম ও প্রধান উপায় হলো পর্দা পালন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা কুরআনে বলেছেন:"আর আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নীচু রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে।" (সূরা নূর, ২৪:৩১)হাদিসে রাসূল (সা.) বলেছেন:"যে নারী পর্দা রক্ষা করে এবং তার দেহকে আচ্ছাদিত করে, সে আল্লাহর নিকট পূর্ণ সম্মানের অধিকারী।" (আবু দাউদ)২. শালীনতা বজায় রাখা:নারীদের শালীনতা ও মর্যাদা রক্ষা করা ফিতনা থেকে বাঁচার অন্যতম উপায়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন:...







