তাবলীগ জামাতের পথচলা : ঈমানের জাগরণ ও হেদায়েতের রাস্তা
|| হাফেজ মু. হাসান জামান ||ইসলামের দাওয়াতি আন্দোলন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তাবলীগ জামাত, মুসলিম সমাজে ঈমানী শক্তি পুনর্জাগরণের লক্ষ্যে কাজ করে আসছে। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো মুসলমানদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য সৃষ্টি করা।তাবলীগ জামাতের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মুসলমানদের সাথে আলাপ-আলোচনা করে, তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আহ্বান জানান। তারা সরলতা, ধৈর্য এবং বিনয়ের সাথে ইসলামের শিক্ষা প্রচার করে, যাতে প্রতিটি মুসলমান তার ঈমানকে শক্তিশালী করতে পারে এবং আল্লাহর পথে সঠিকভাবে চলতে পারে। তাবলীগ জামাতের সাথীরা নিজেরা কয়েক দিনের জন্য ঘরবাড়ি ছেড়ে মেহনতের পথে (আল্লাহর রাস্তায়) বের হন, যা তাদের ঈমানী অবস্থাকে মজবুত করে। এই মেহনতের মাধ্যমে তারা নিজেরা হেদায়েতপ্রাপ্ত হন এবং অন্যদেরকেও হেদায়েতের...










