রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

বায়তুল মোকাররমে খতিব নিয়োগ দেওয়ার খবর ভিত্তিহীন : ইফা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

বায়তুল মোকাররমে খতিব নিয়োগ দেওয়ার খবর ভিত্তিহীন : ইফা

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।এ সংক্রান্ত খবর ভিত্তিহীন, বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে।শুক্রবার (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের গোচরীভূত হয়েছে। সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ ধরনের কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত বিষয়টি হলো- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি...
কমছে হজের খরচ
ধর্ম ও দর্শন

কমছে হজের খরচ

চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক সভা শেষে এই তথ্য জানান তিনি।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের হজ একটা বড় ব্যাপার, মুসলমানদের জন্য। কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক আলোচনা সেটি হয়েছে।গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বনিম্ন ৫...
পঞ্চগড়ে ৩দিনব্যাপী ইজতেমা শুরু
ধর্ম ও দর্শন

পঞ্চগড়ে ৩দিনব্যাপী ইজতেমা শুরু

হাজারো মুসল্লীর অংশগ্রহণে পঞ্চগড় জেলায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। জেলার এই অন্যতম ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পঞ্চগড় শহরসহ আশেপাশের এলাকাগুলোতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এক বিশেষ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।গতকাল (২৮ আগস্ট) রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা ইজতেমাস্থলে আসতে শুরু করে। মুসল্লীদের উপচেপড়া ভিড় সামলাতে প্রশাসনও নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার প্রথম দিনে নিযামুদ্দীন মারকাজ অনুসারী মুরব্বী ও আলেমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন এবং ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।ইজতেমার আয়োজক কমিটির একজন সদস্য জানিয়েছেন, “এবারের ইজতেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে শুধু পঞ্চগড় জেলার মুসল্লীরাই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমদেরও অংশগ্রহণ রয়েছে।"তিন দিনের এই ইজতেমায় নামাজ, দোয়া এবং বিশেষ মো...
তাবলীগ জামাতের পথচলা : ঈমানের জাগরণ ও হেদায়েতের রাস্তা
ধর্ম ও দর্শন

তাবলীগ জামাতের পথচলা : ঈমানের জাগরণ ও হেদায়েতের রাস্তা

|| হাফেজ মু. হাসান জামান ||ইসলামের দাওয়াতি আন্দোলন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তাবলীগ জামাত, মুসলিম সমাজে ঈমানী শক্তি পুনর্জাগরণের লক্ষ্যে কাজ করে আসছে। এই আন্দোলনের মূল লক্ষ্য হলো মুসলমানদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবনযাপন করতে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য সৃষ্টি করা।তাবলীগ জামাতের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মুসলমানদের সাথে আলাপ-আলোচনা করে, তাদেরকে ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আহ্বান জানান। তারা সরলতা, ধৈর্য এবং বিনয়ের সাথে ইসলামের শিক্ষা প্রচার করে, যাতে প্রতিটি মুসলমান তার ঈমানকে শক্তিশালী করতে পারে এবং আল্লাহর পথে সঠিকভাবে চলতে পারে। তাবলীগ জামাতের সাথীরা নিজেরা কয়েক দিনের জন্য ঘরবাড়ি ছেড়ে মেহনতের পথে (আল্লাহর রাস্তায়) বের হন, যা তাদের ঈমানী অবস্থাকে মজবুত করে। এই মেহনতের মাধ্যমে তারা নিজেরা হেদায়েতপ্রাপ্ত হন এবং অন্যদেরকেও হেদায়েতের...
হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর
ধর্ম ও দর্শন

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ১ সেপ্টেম্বর

২০২৫ সালে হজে যেতে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। সরকারি-বেসরকারি দুই মাধ্যমের হজ যাত্রীদের এ নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আগামী বছরের (২০২৫) হজের প্রাথমিক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এতে আরও বলা হয়, এ বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে।সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। আগামী বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হল...
আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ১০ম শাহাদাতবার্ষিকী আজ
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন

আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ১০ম শাহাদাতবার্ষিকী আজ

বেসরকারি টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকীর ১০ম শাহাদাতবার্ষিকী আজ (২৭ আগস্ট)। ২০১৪ সালের এই দিনে রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে বেশ কয়েকজন যুবক পরিবারের সদস্যদের জিম্মি করে গলা কেটে হত্যা করে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে।এই হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলা পুলিশের তিনটি ইউনিট তদন্ত করে। হত্যাকাণ্ডের ১০ বছরে আটজন তদন্ত কর্মকর্তার হাত বদল হয়েছে। বর্তমান মামলাটির তদন্ত সংস্থা সিআইডি এখনো অভিযোগপত্র জমা দিতে পারেনি। মামলার তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। মামলার তদন্ত নিয়ে বরাবরই হতাশা প্রকাশ করেছে নুরুল ইসলাম ফারুকীর পরিবার।ফারুকীর ছেলে ফুয়াদ আল ফারুকী পরিবারের পক্ষ থেকে তার পিতার মামলাটি বিশেষ নির্দেশনায় পুনরায় তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া চালু করতে আর্জি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট।...