আল্লাহর উপর ভরসার সুফল
|| ধর্ম ডেস্ক ||আল্লাহ তাআলার উপর ভরসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তার প্রতি ভরসা করা ছাড়া কোনো ঈমানদার বান্দা এক মূহূর্তও অতিবাহিত করতে পারেন না। কেননা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাই যে তার ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যান।পবিত্র কুরআনের বাণী: 'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।'(সুরা তালাক, আয়াত: ০৩)মহান খোদা তাআলার উপর ভরসা করলে রিজিকের সুপ্রশস্থতাসহ অন্যান্য সকল কাজে সুফল পাওয়া যায়। তবে ভরসার সাথে সাথে যথাযথ পদক্ষেপ নেওয়াও জরুরি। এ বিষয়ে মহানবী (সা.) তার উম্মাহর জন্য সুসংবাদ প্রদান করেছেন।হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের ...










