রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

তাবলীগের শুদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‘জাতীয় আইম্মা ওলামা পরিষদ’র যাত্রা শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

তাবলীগের শুদ্ধতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‘জাতীয় আইম্মা ওলামা পরিষদ’র যাত্রা শুরু

বাংলাদেশে তাবলীগের নিজামুদ্দীন মারকাজ অনুসারী হাফেজ, ইমাম-খতিব এবং আলেমদের সমন্বয়ে গঠিত 'জাতীয় আইম্মা ওলামা পরিষদ' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সংগঠনটি যাত্রা শুরু করে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো, তাবলীগ জামাতের কার্যক্রমে যে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম-অবিচার ও বৈষম্য দূর করা এবং সবক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠা করা।এই পরিষদ বিশ্বাস করে যে, ইসলামের শিক্ষাকে সঠিকভাবে অনুসরণ করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাবলীগের কার্যক্রমে শৃঙ্খলা, নৈতিকতা এবং ন্যায়বিচার নিশ্চিত করা আবশ্যক। সংগঠনটি দেশের বিভিন্ন স্থানের তাবলীগের সাথে সংশ্লিষ্ট ইমাম, খতিব ও আলেমদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। সেই লক্ষ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাফেজ, ইমাম-খতিব ও আলেমদের সংযুক্ত করা হবে। তা...
সুপ্রীম কোর্ট মাযার মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সুপ্রীম কোর্ট মাযার মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে সুপ্রীম কোর্ট মাযার মসজিদে দুদিনব্যাপী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুপ্রীম কোর্টের মাযার ও মসজিদ প্রশাসন কমিটির ব্যবস্থাপনায় সুপ্রীম কোর্টের দরবারে হযরত শাহ খাজ শরফুদ্দীন চিশতী (রহ.)-এর মাযার মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সুপ্রীম কোর্টের মাযার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি ও আপীল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও হাইকোর্ট মাযার মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।...
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ সোমবার (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিতি লাভ করেছে।৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কোরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি এমন সময়ে আবির্ভূত হয়েছিলেন, যখন পুরো বিশ্ব অন্যায়, অবিচার ও কুসংস্কারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াহ’। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করতো।এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন।...
বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন ধর্ম উপদেষ্টা
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন ধর্ম উপদেষ্টা

বিশ্বজয়ী চার হাফেজকে সংবর্ধনা দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।রবিবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়।পুরস্কার বিজয়ী চারজন হাফেজ হলেন, হাফেজ মো. আনাছ বিন আতিক, হাফেজ মুয়াজ মাহমুদ, হাফেজ বশির আহমদ ও হাফেজ মো. মুশফিকুর রহমান।তাদের মধ্যে ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪ এ প্রথম স্থান (৩০ পারা হিফজ) অর্জনকারী হাফেজ মো. আনাছ বিন আতিক এবং হাফেজ মুয়াজ মাহমুদ (১৫ পারা হিফজ)। এছাড়া ৪০তম আন্...
শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় দুপুরে শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজারে ভাঙচুর-লুটপাটের পর তাতে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর একদল লোক এসে এ ঘটনা ঘটান। তারা মাজারের সীমানা প্রাচীর, পাকাভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে মাজারের আশপাশের এলাকার বেশ কয়েকটি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায়...
৬ মাসে হাফেজ হলেন শিশু মুনতাছির
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

৬ মাসে হাফেজ হলেন শিশু মুনতাছির

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১২ বছর বয়সী শিশু মো. মুনতাছির আলম মাত্র ছয় মাসে কুরআনের হাফেজ হয়েছেন। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কুরআন মুখস্ত করে পরিবার, এলাকাবাসী ও শিক্ষকদের অবাক করে দিয়েছে মুনতাছির।মুনতাছির উপজেলার চরহাজারী ইউনিয়নের দারুল ফালাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বেপারি বাড়ির মো. শাহ আলম-রোকসানা আক্তার দম্পতির ছেলে।জানা গেছে, ছেলে জন্মের আগেই মায়ের নিয়ত ছিল ছেলে হলে তাকে কুরআনে হাফেজ বানাবেন। এতে মত ছিল বাবারও। যেমন নিয়ত, তেমন কাজ। এরপর ২০২৪ সালের শুরুর দিকে বাবা ও মায়ের ইচ্ছায় ছেলে মুনতাছিরকে বাড়ির পাশে দারুল ফালাহ মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। এরপর ৬ মাসে পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হন।মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা বলছে, মা-বাবা তার ছেলেকে ইসলামের পথে দেখতে চেয়েছিলেন। এ জন্য ছেলেকে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করান। তাদের...
খাজা ওসমান ফারুকী’র “সুফি মেডিটেশন” বইয়ের প্রকাশনা উৎসব সোমবার
ধর্ম ও দর্শন, সর্বশেষ

খাজা ওসমান ফারুকী’র “সুফি মেডিটেশন” বইয়ের প্রকাশনা উৎসব সোমবার

সুফি স্পিরিচুয়ালিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুফি সেন্টারের পরিচালক খাজা ওসমান ফারুকী খাজাজী রচিত "সুফি মেডিটেশন" বই প্রকাশনা উৎসব আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।ওইদিন বিকাল চারটায় রাজধানীস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নং কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করেছে সুফি সেন্টার।মহতি এই অনুষ্ঠানে আন্তর্জাতিক পরম বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী, খ্যাতিমান দার্শনিক প্রফেসর ড. আনিসুজ্জামান-সহ দেশ বরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, মনোচিকিৎসক, লেখক, গবেষক, সাংবাদিক, পীর-মাশায়েখ ও অন্যান্য গুণীজন উপস্থিত থাকবেন।সুফি সেন্টারের পক্ষ থেকে আগ্রহীদের মহতি এই আয়োজনে স্ববান্ধবে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানানো হয়েছে।...
ধর্ম উপদেষ্টার সঙ্গে দারুল আরকাম শিক্ষক প্রতিনিধির মতবিনিময় ও স্মারকলিপি প্রদান
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ধর্ম উপদেষ্টার সঙ্গে দারুল আরকাম শিক্ষক প্রতিনিধির মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসার একদল শিক্ষক প্রতিনিধি। এ সময় নেতৃবৃন্দ উপদেষ্টা মহোদয়কে অভিনন্দন জানান এবং "বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি" রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেন।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই স্মারকলিপি পেশ করেন কল্যাণ সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুল এবং সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আল আমিন।নেতৃদ্বয় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন ...
বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী পালিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকী পালিত

উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতি সাধক, সুফি গবেষক ও বাংলার রুমি, শাহসুফি সৈয়দ আহমদুল হক-এর ১৩তম ওফাতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের লালখান বাজারস্থ ঐতিহ্যবাহী রুহ আফজা কুটিরে বাংলার রুমির মাজার শরিফ প্রাঙ্গণে কুরআনখানি, মিলাদ, দোয়া, তবাররক বিতরণ ও আলোচনা সভা-সহ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।বাংলার রুমির ১৩তম ওফাতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।বাংলার রুমি প্রতিষ্ঠিত গবেষণাধর্মী আধ্যাত্মিক প্রতিষ্ঠান- আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর উদ্যোগে ওইদিন সকাল ১০টায় রুমি সোসাইটির উপদেষ্টা ও বাংলার রুমির বড় সাহেবজাদা শাহসুফি সৈয়দ মাহমুদুল হকের উপস্থিতিতে মাজার শরীফে নতুন গিলাফ পরানোসহ গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর মিলাদ, দোয়া এবং এতিম ও গরিব-দুঃখীদের মাঝে তবাররক বিতরণ করা হয়। সন্ধ্যা স...
জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টার বক্তব্য
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টার বক্তব্য

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনে সকল ধর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বর্তমানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা এমন কোনো কাজ এই মুহূর্তে করতে চাই না যেটি নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হোক। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।’তিনি বলেন, ‘এছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসার ছাত্রদের পূজার সাথে সম...