রবিবার, মার্চ ১

ধর্ম ও দর্শন

পর্দানশীন নারীদের নাগরিক অধিকার রক্ষায় বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

পর্দানশীন নারীদের নাগরিক অধিকার রক্ষায় বগুড়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||জাতীয় পরিচয়পত্রসহ নাগরিক পরিচয় যাচাইয়ে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি বাধ্যতামূলক করার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিস ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে পুরনো পদ্ধতিতে চেহারা ও ছবি যাচাইয়ের নিয়ম বাতিল করা জরুরি। কারণ মানুষের মুখের গঠন পরিবর্তন হয়, যা পরিচয়ের নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে না। বক্তারা অভিযোগ করেন, এই অজুহাতে পর্দানশীন নারীদের দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।এ সময় আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন:১. বিগত ১৬ বছর ধরে যেসব নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা পর্দানশীন নারীদের জাতীয় পরিচয়পত্র...
প্রস্তুত হচ্ছে মাঠ, বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার
ধর্ম ও দর্শন, সর্বশেষ

প্রস্তুত হচ্ছে মাঠ, বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

|| নিউজ ডেস্ক ||টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে ছয় দিনব্যাপী এই ইজতেমা হবে দুই পর্বে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এবারের ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এরইমধ্যে ইজতেমা ময়দানে সুবিশাল চটের ছাউনি দেওয়া হয়েছে। ময়দানের উত্তর-পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনিযুক্ত পৃথক কামরা তৈরি করা হয়েছে। বিদেশি মেহমানদের নিবাসটি বিশেষ নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হচ্ছে।তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা হযরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের অধীনে দুই পর্বে অনুষ্ঠিত ...
টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় সা’দপন্থী আরেক সাথীর মৃত্যু
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় সা’দপন্থী আরেক সাথীর মৃত্যু

|| নিজস্ব প্রতিবেদক ||কিছুদিন আগে টঙ্গীতে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সা'দপন্থী আরেকজন সাথী গতরাতে (২৭ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন। মৃতের নাম মো: মিজানুর রহমান (৪২)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দথানা বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি তাবলীগ জামাতের নিজামুদ্দিন মারকাজ অনুসারী তথা মাওলানা সা'দপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন। মিজানুর রহমান মাওলানা সা'দপন্থীদের ৫ দিনের জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়েরেপন্থীদের আক্রমনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন।উল্লেখ্য যে, বিগত ১৮ ডিসেম্বর ভোরে মাওলানা সা'দপন্থীদের ৫দিনের জোড়কে কেন্দ্র করে জুবায়েরপন্থীদের সাথে সংঘর্ষে মাওলানা সা'দপন্থী তাবলীগের সাথী মো. বেলাল সহ মোট ৩ জন নিহত হয়েছিলেন। মিজানুর রহমান সেদিন...
পবিত্র শবে মেরাজ আজ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র শবে মেরাজ আজ

|| ধর্ম ডেস্ক ||আজ হিজরি রজব মাসের ২৬ তারিখ। সন্ধ্যা নামলেই শুরু হবে মহিমান্বিত রাত শবে মেরাজ। মহাপূণ্যে ঘেরা এই রাতে প্রিয়নবী হজরত মুহাম্মদ (স.) পবিত্র কাবাঘর থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে একে একে সপ্তাকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিমে মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টি জগতের অপার রহস্য।রাসুলুল্লাহ (স.)-এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা শবে মেরাজ। ইসলামের ইতিহাসে এমনকি পুরো নবুয়তের ইতিহাসেও এটি এক অবিস্মরণীয় ঘটনা। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও রাসুল হজরত মোহাম্মদ (স) ছাড়া অন্য কোনো নবী এ পরম সৌভাগ্য অর্জন করতে পারেননি।কোরআনে কারিমে আল্লাহ বলেন, ‘পবিত্র সত্তা তিনি, যিনি বান্দাকে তাঁর নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ...
ইজতেমা ময়দানের হত্যা মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইজতেমা ময়দানের হত্যা মামলায় সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেফতার

|| নিজস্ব প্রতিবেদক ||গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রাতের আঁধারে হামলা চালিয়ে তিনজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দিল্লির মাওলানা সাদের অনুসারী আরেক নেতা শফিউল্লাহ গ্রেফতার হয়েছেন। তিনি হত্যা মামলার ১০ নাম্বার আসামি।শনিবার (৪ জানুয়ারি) রাতে তাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করে পুলিশ।তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, টঙ্গী পশ্চিম থানার পুলিশ শরীয়তপুর সদর থানা পুলিশের সহযোগিতায় শফিউল্লাহকে গ্রেফতার করে। তাকে এখন টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে শনিবার রাত সোয়া ৯টায় গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেফতার করে গাজীপুরের উদ্দ...
সুফি সেন্টারে মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

সুফি সেন্টারে মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানী ঢাকায় নারিন্দা সুফি সেন্টারে মাসিক মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত হয়েছে। ওই মাগরিবের নামাজের পরে পবিত্র কুরআন তেলাওয়াত এবং নাতে মোস্তফা দ. পাঠ দিয়ে এই মাহফিল শুরু হয়।সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট মুফাসসির, হযরত এ আর এম মাওলানা মহিউদ্দীন খান ফারুকী। তিনি তার আলোচনায় তাসাউফ এর প্রয়োজনীয়তা, জিকির মুরাকাবার গুরুত্ব এবং ইসলামের সোনালী যুগেও সুফিবাদের চর্চা অনুশীলন কীভাবে প্রচলিত ছিলো এসব বিষয় দলিল প্রমাণসহ উপস্থাপন করেন।জিকিরের তা'লীম প্রদান করেন সুফি সেন্টারের পরিচালক পীর খাজা ওসমান ফারুকী (খাজা'জী)। জিকিরের আগে তিনি আলোচনায় বলেন, জীবনের পথচলা সহজ নয়। পদে পদে আমাদেরকে বিপদ ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়, হতাশা, ব্যর্থতা, নেশা, উদ্বিগ্নতা, বিষন্নতা, মনোকষ্ট, মনোপীড়া, সংশয়, আশাহীনতা ও নিদা...
জুবায়েরপন্থীদের মিথ্যা মামলায় গ্রেফতার মুফতি মু’আয বিন নূর, সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবি
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

জুবায়েরপন্থীদের মিথ্যা মামলায় গ্রেফতার মুফতি মু’আয বিন নূর, সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবি

|| মু. হাসান জামান | রংপুর ||তাবলীগ জামাতের এক তরুণ আলেম মুফতি মু'আয বিন নূর, জুবায়েরপন্থীদের করা মিথ্যা মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাদপন্থীরা। তার গ্রেফতারটি তাবলীগ জামাতের সাথীদের ভিতর চরম উত্তেজনা সৃষ্টি করেছে। মুফতি মু'আযের সমর্থকরা অভিযোগ করছেন যে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যুকদের মুখোশ উন্মোচিত করাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ।মুফতি মু'আযের মুক্তির জন্য তাবলীগের সহিংস না হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পাশাপাশি তার সমর্থকরা নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তারা বলছেন, এটি শুধু মুফতি মু'আযের বিরুদ্ধে নয়, বরং তাবলীগ জামাতের একজন আলেমের প্রতি আক্রমণ এবং ইসলামী সমাজের জন্য ক্ষতিকর একটি পদক্ষেপ। সমর্থকদের দাবি, মুফতি মু'আয বিন নূর একজন সৎ ও মেধাবী আলেম এবং তার বিরুদ্ধে মামলা কোনভাবেই ন্যায্য নয়।বিশেষ...
টঙ্গীতে সহিংসতায় নিহতরা জানেনই না কী অপরাধে মারা গেলেন! ইবি অধ্যাপকের আক্ষেপ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

টঙ্গীতে সহিংসতায় নিহতরা জানেনই না কী অপরাধে মারা গেলেন! ইবি অধ্যাপকের আক্ষেপ

|| নিজস্ব প্রতিবেদক ||গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত-আহতের ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন দেশের প্রতিথযশা শিক্ষাবিদ ও ইসলামী চিন্তবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সিনিয়র অধ্যাপক ড. মো. ময়নুল হক। তিনি তাবলীগি ভাইদের প্রতি অহিংস মনোভাব পোষণের আহ্বান জানিয়েছেন।বুধবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা তাবলীগ জামাতের সহিংসতায় মারা গেলেন তারা নিজেরাও জানেন না কী অপরাধে মারা গেলেন। আর যারা মারলেন তারাও জানে না কী জিহাদটাই না তারা করলেন।অধ্যাপক ময়নুল হক বলেন, এটাই ফিতনা। মুয়াখাযা মা আল্লাহ। আল্লাহ তাআলা দাওয়াতী ময়দানে কর্মরতদের সহীহ বুঝ দান করুন। অহিংস মনোভাব তৈরীতে তাবলীগি ভাইদের কঠোর পরিশ্রম করতে হবে এটিই এখন সময়ের অপরিহার্য দাবি। সে দাবি পূরণে মুরুব্বিগণ এগিয়ে আসবেন এ প্রত্যাশা রই...
ইজতেমা ময়দানে যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে ২জন নিহত
ধর্ম ও দর্শন, সর্বশেষ

ইজতেমা ময়দানে যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে ২জন নিহত

|| নিউজ ডেস্ক ||টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন মুসল্লি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক মুসল্লি।বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত তিনটার দিকে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের ছাউনিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যোবায়েরপন্থী সাথী মো. আমিনুল ইসলাম বাচ্চু ও বগুড়া জেলার সাদপন্থী সাথী তাইজুল ইসলাম।এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেত...
হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

|| নিউজ ডেস্ক ||হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাবের পূর্বের কমিটি বহাল রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে আগের কমিটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অপরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পতি করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।গত ১৫ অক্টোবর বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিক ও কয়েকটি এজেন্সির স্বত্বাধিকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ...