সোমবার, এপ্রিল ২০

ধর্ম ও দর্শন

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

|| ফরিদপুর প্রতিনিধি ||বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বিশ্...
আল্লাহর উপর ভরসার সুফল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আল্লাহর উপর ভরসার সুফল

|| ধর্ম ডেস্ক ||আল্লাহ তাআলার উপর ভরসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তার প্রতি ভরসা করা ছাড়া কোনো ঈমানদার বান্দা এক মূহূর্তও অতিবাহিত করতে পারেন না। কেননা, আল্লাহ আমাদের ‍সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাই যে তার ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যান।পবিত্র কুরআনের বাণী: 'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।'(সুরা তালাক, আয়াত: ০৩)মহান খোদা তাআলার উপর ভরসা করলে রিজিকের সুপ্রশস্থতাসহ অন্যান্য সকল কাজে সুফল পাওয়া যায়। তবে ভরসার সাথে সাথে যথাযথ পদক্ষেপ নেওয়াও জরুরি। এ বিষয়ে মহানবী (সা.) তার উম্মাহর জন্য সুসংবাদ প্রদান করেছেন।হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের ...
সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সকাল সন্ধ্যার যে দোয়ায় আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের জিম্মাদার হন

|| ধর্ম ডেস্ক ||হযরত আবু দারদা (রা.) বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দোয়া ৭ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের জিম্মাদার হবেন। দোয়াটি হলো—حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِউচ্চারণ : হাসবিয়াল্লাহু লা-ইলা'হা, ইল্লা' হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল-আ'রশির আজীম।অর্থ : আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি।(সূরা তওবা, আয়াত : ১২৯; সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮১)...
শিশুদের হজে নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

শিশুদের হজে নেওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব

|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২৫ সালে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেয়া হবে, যারা এর আগে হজ করেননি।চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে ন...
বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের থেকে বুঝে নিলেন স্বাদপন্থীরা

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।ইজতেমা ময়দান হস্তান্তরকালে গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষ। এখন দ্বিতীয় পর্বের ইজতেমা করতে ময়দান মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীদের নিকট (৯ ফেব্রুয়ারি) হস্তান্তর করা হলো। ১৪-১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি তারা ময়দান হস্তান্তর করবেন।ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি কপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা স্বাদ কান্ধ...
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

|| নিউজ ডেস্ক ||আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ২৭ মিনিটের সময় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন তিনি।দ্বিতীয় ধাপের এই মোনাজাতের মাধ্যমেই শেষ হয়ে গেল তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছিল দ্বিতীয় ধাপের ইজতেমা।এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে এবার ইজতেমা করছেন সাদ অনুসারীরা। শর্ত অনুসারে টঙ্গীর ময়দানে মাওলানা সাদ অনুসারীদের এ বছরই শেষ ইজতেমা।...
বিশ্ব ইজতেমা ময়দানে আরও ২ মুসল্লির মৃত্যু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

বিশ্ব ইজতেমা ময়দানে আরও ২ মুসল্লির মৃত্যু

|| নিউজ ডেস্ক ||টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে প্রথম পর্বে দ্বিতীয় ধাপে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন।বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ে নেজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।হাবিবুল্লাহ রায়হান জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টায় সুজাবত আলী সরকার (৭৫) ও রাত ২টায় মো. সামসুল আলম (৬০) ইজতেমা ময়দানে মারা যান।সুজাবত আলী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গফুর আলী সরকারের ছেলে এবং সামসুল আলম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকার বাসিন্দা।ফজরের নামাজের পর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন ও দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরণ করেছেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মোট ৯ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।...
আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেল সাদপন্থীরা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেল সাদপন্থীরা

|| ধর্ম ডেস্ক ||আগামী বছর থেকে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে ইজতেমার আয়োজন ও তাবলীগি কার্যক্রম পরিচালনা না করার শর্তে চলতি বছর টঙ্গীতে ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্তটি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াতের (মাওলানা সাদ এর অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এই বছর দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।...
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

|| ধর্ম ডেস্ক ||টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় ধাপ শুরু হয়।এর আগে, গতকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। প্রথম ধাপে অংশ নেওয়া মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমার মাঠ ছেড়েছেন।তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইজতেমা মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। মোট...
সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা আজ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা আজ

|| ধর্ম ডেস্ক ||সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সোমবার। হিন্দু ধর্মীয় বিধান মতে, এদিন শ্বেত হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসেন বিদ্যা ও ললিতকলার দেবী। কৃপা লাভের আশায় দেবীকে আজ আহ্বান করবেন ভক্তরা।পূজামণ্ডপ ছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ঘরে ঘরে সরস্বতী পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে অনেক স্থানে।হিন্দু শাস্ত্র অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ অনুসারে, ব্রহ্মা তাঁর নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। চারদিকে নিস্তব্ধতা। তারপর তিনি তাঁর কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন, যার ফলে এক চতুর্ভুজা নারী...