সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ
মাঘ মাসের শুরুতেই তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। এর মধ্যে দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যেসব জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার পৃথকভাবে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাউশি প্রথমে ১৭ ডিগ্রির নীচে নামার কথা বলা হলেও পরে তা সংশোধনী দিয়ে ১০ ডিগ্রির নীচে নামার কথা বলা হয়।মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর কিছুক্ষণ পর একই ধরনের নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের কোনো এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই সেখানে বন্ধ থাকবে স্কুল। স্...
