সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চালু
শিক্ষাঙ্গন, সংবাদ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চালু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসাসমূহে আল ফিকহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ফাজিল স্নাতক (অনার্স) ও কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স ১ বছর মেয়াদী শ্রেণিতে নতুন বিভাগ হিসেবে চালুকরণের জন্য অধিভূক্ত আগ্রহী মাদরাসাসমূহকে প্রথমিক পাঠদানের অনুমতির জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৯.০৮.২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৫তম সভার সিদ্ধান্ত-২০ বিবিধ: (খ) এবং ২৮.০৮ ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭তম সভার সিদ্ধান্ত-১০ মোতাবেক ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত মাদরাসাসমূহে ফাজিল স্নাতক (অনার্...
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ইবি অধ্যাপকের কুরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান উপস্থাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনারে ইবি অধ্যাপকের কুরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান উপস্থাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে আল কুরআনে বর্ণিত চিকিৎসা বিজ্ঞান উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।আজ (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হল রুমে "কেডাভেরিক অর্গান ডোনেশন এন্ড ট্রান্সপ্লান্টেশন" বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি এ উপস্থাপন করেন।বিশ্ববিদ্যলয়ের সারাহ্ ইসলাম ক্যাডভেরিক ট্রান্সপ্লান্ট সেলের উদ্যোগে সফল ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টেশনের বর্ষপূর্তি উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডাক্তার আশরাফুজ্জামান সজীব।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গহর রিজভী। বিশেষ অতিথ...
তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামায় পঞ্চগড়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধের ঘোষণা
শিক্ষাঙ্গন, সংবাদ

তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামায় পঞ্চগড়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধের ঘোষণা

পঞ্চগড়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় আজ এ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তবে ঘোষণাটি শুধু বৃহস্পতিবারের জন্য শ্রেণি পাঠদান বন্ধের। শিক্ষকেরা স্কুলেই অবস্থান করবেন।বন্ধের এই নির্দেশনা আসতে দেরি হওয়ায় এ জেলার স্কুলগুলোতে নির্ধারিত সময়েই পাঠদান শুরু হয়। বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিকট পৌঁছালে সাথে সাথে পাঠদান বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।একজন প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন, আজ দুটি ক্লাস নেয়ার পর কর্তৃপক্ষের নির্দেশনা আসায় শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়েছে। তবে আগামী রবিবার তাদের নিয়মিতভাবে স্কুলে আসতে বলা হয়েছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ...
মাদরাসার শিক্ষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার : শিক্ষামন্ত্রী
শিক্ষাঙ্গন, সংবাদ

মাদরাসার শিক্ষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে সরকার : শিক্ষামন্ত্রী

দ্বীনি শিক্ষার প্রসারে মাদরাসা (আলিয়া) শিক্ষকদের সঙ্গে সরকার আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন নৈতিকতা ও সত্যিকারের দ্বীনি শিক্ষা যেন আমরা মানুষের মধ্যে দেই। বাংলাদেশে অনেক সমস্যা, বৈষম্য ও চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সত্যিকারের দ্বীনি শিক্ষার কোনও বিকল্প নেই। মাদরাসার উন্নয়নে সরকার বড় বড় প্রকল্প নিচ্ছে, বিল্ডিং হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, "সত্যিকারের দ্বীনি শিক্ষার জন্য প্রধানমন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের যারা আলেম-ওলামা আছেন, তাদের প্রতি সব সময় অনুরোধ করেন গব...
আজ সন্ধ্যা থেকে শুরু হবে বৃষ্টি, শীত বাড়ার পূর্বাভাস
জাতীয়, সংবাদ

আজ সন্ধ্যা থেকে শুরু হবে বৃষ্টি, শীত বাড়ার পূর্বাভাস

সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে শীত বাড়ার কথাও বলেছে অধিদপ্তরটি।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।ইতোমধ্যে বুধবার রাতে চুয়াডাঙ্গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...
ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলা, শিশুসহ ১৬ জন নিহত
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলা, শিশুসহ ১৬ জন নিহত

ফিলিস্তিনের রাফায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। রাফার পূর্বাঞ্চলের একটি বাড়িতে হামলা চালায় তারা। পরে হামলাকৃত বাড়িটি থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর: আল জাজিরার।এর আগে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও এখন সেখানেও হামলা চালানো হচ্ছে। গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিনই গাজার বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল।তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর গাজায় চালানো হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই শিশু। আহত হয়েছে আরও সাড়ে ৬১ হাজার।এদিকে জাতিসংঘ...
শিক্ষামন্ত্রী নওফেলের সাথে ইউআইটিএসের উপাচার্যের সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

শিক্ষামন্ত্রী নওফেলের সাথে ইউআইটিএসের উপাচার্যের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।...
সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়া মুসা হাসেমীকে বেলকুচি উপজেলা প্রশাসনের সংবর্ধনা
খেলাধুলা, সংবাদ

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়া মুসা হাসেমীকে বেলকুচি উপজেলা প্রশাসনের সংবর্ধনা

সিরাজগঞ্জ বেলকুচির কৃতি সন্তান মোঃ মুসা হাসেমীকে সমুদ্রের বাংলা চ্যানেল সাঁতরে সফলভাবে পাড়ি দেয়ায় সংবর্ধনা দিয়েছে বেলকুচি উপজেলা প্রশাসন। সম্প্রতি বেলকুচি উপজেলার কৃতি সন্তান হিসেবে এ গৌরব অর্জন করায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফিয়া সুলতানা কেয়া। এ সময় ইউএনও কেয়া, মুসাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা উপহার তুলে দেন।বাংলা চ্যানেল জয়ী মুসা হাসেমী বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের মাওলানা আবুল হাসেমের ছেলে। মুসা বেলকুচি উপজেলার দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো এ চ্যানেল পাড়ি দেয়ার গৌরব অর্জন করেন মুসা হাসেমী। তিনি ইবির আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।গত ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখে ‘১৮তম ব...
চট্টগ্রামে দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালা
ধর্ম ও দর্শন, সংবাদ

চট্টগ্রামে দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালা

দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের সুনামধন্য সুফি সেন্টার। আগামী ২৭ জানুয়ারি, ২০২৪ (শনিবার) সকাল ৯:৩০ টা – সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।সুফি সেন্টার পরিচালিত দিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি শিখতে পারবেন সুফি মেডিটেশন কী, কীভাবে সুফি মেডিটেশন চর্চা আমাদের মস্তিষ্কের নিউরোপ্যাথের মাধ্যমে শারীরিক, মানসিক, আবেগীয় ও আত্মিকভাবে পরিবর্তন ও উন্নয়ন সাধন করে।সুফি ধ্যান বা মেডিটেশন মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য নানাবিধ সুবিধা প্রদান করে। গবেষকরা পরামর্শ দেয় যে, নিয়মিত ধ্যান অনুশীলন মানসিক চাপের মাত্রা কমাতে পারে। স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে, বুদ্ধিমত্তাকে সক্রিয় করতে পারে এবং মানসিক স্থিতিস্থাপকতা বাড়াতে পারে। এটি ভালো ঘুমের গুণমানকে উন্নীত করতে পারে, সৃজনশীলতা বাড়াতে পারে, এমনকি ইমিউন ফাংশনকে বা রোগ প্রতিরোধ ক্...
পাকিস্তানে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক, সংবাদ

পাকিস্তানে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ২ শিশুর মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান সীমান্ত এলাকায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় ২ শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইরান-পাকিস্তান সীমান্তের একটি গ্রামে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে বৃটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।আজ বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিনা উস্কানিতে এ ধরণের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর পরিণাম ভয়াবয় হতে পারে। পাকিস্তান ও ইরানের মধ্যে কয়েকটি যোগাযোগের মাধ্যম থাকা সত্ত্বেও এমন নিয়মবহির্ভুত কর্মকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনা বেশ উদ্বেগের।ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বেলুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছি...