সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

রাজধানীর বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, পৃথিবীর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা
সংবাদ, স্বাস্থ্য

রাজধানীর বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, পৃথিবীর দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ রবিবার (২১ জানুয়ারি) পৃথিবীর দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১ নম্বরে দেখা গেছে। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ৩০৪, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।একই সময়ে ২৫৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শহর কোলকাতা। এই শহরের বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্ব...
নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা হয়নি ইবি ছাত্রীর
শিক্ষাঙ্গন, সংবাদ

নেকাব না খোলায় সেমিস্টার ফাইনালের ভাইভা হয়নি ইবি ছাত্রীর

নেকাব না খোলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে বিভাগীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভা না নেওয়ার ঘটনা ঘটেছে। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এ ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠে। নেকাব খুলতে না চাওয়ায় অন্য সবার ভাইভা নিলেও ওই ছাত্রীর ভাইভা এখন পর্যন্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভাইভায় নেকাব পরে অংশ নেয় ওই ছাত্রী। এ সময় ভাইভা বোর্ডের শিক্ষকরা তার পরিচয় নিশ্চিতের জন্য নেকাব খুলতে বলেন। তখন তিনি নেকাব খুলতে অস্বীকৃতি জানান এবং প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করতে অনুরোধ করেন। কিন্তু তাকে ভাইভা বোর্ডের সকল সদস্যদের সামনে নেকাব খুলতে বলেন শিক্ষকরা। পরে নেকাব না খোলায় তার ভাইভা গ্রহণ করতে অস্বীকৃতি জানান শিক্ষকরা।এ ঘটনার দিন ভা...
মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশী আটক
জাতীয়, সংবাদ

মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশী আটক

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অপরাধে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি) সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরুনের নাগরিক। তাদের সবার বয়স ৫৫ বছরের মধ্যে।অভিযানে অংশগ্রহণ করেন ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের ৫ জন কর্মী ।আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে। এরপর আটক করা হয় ৫৬১ জনকে।জানা গেছে, যে অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়েছে সেখানে যারা বসাবাস করেন তাদের মধ্...
সিরাজগঞ্জে কলেজছাত্রী পুরুষে রুপান্তরিত, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে কলেজছাত্রী পুরুষে রুপান্তরিত, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌয়াড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের কলেজছাত্রী তমা সরকার (১৮) ছেলেতে রূপান্তরিত হয়েছে। সে ওই গ্রামের শ্রী সুধান্ন সরকারের মেয়ে এবং রাজশাহীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং মেয়ে থেকে রুপান্তরিত ছেলেকে দেখতে নারী পুরুষেরা বাড়িতে ভিড় জমাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালে তমা সরকার স্থানীয় হাই স্কুল থেকে এসএসসি পাস করে এবং রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজে ভর্তি হয় এবং ওই কলেজের ছাত্রীবাসে থেকে পড়াশোনা করছিল। তমা মাঝেমধ্যেই ছেলেদের স্বভাবে চলাফেরা করতো। কয়েকদিন আগে তার বান্ধবীরা ফোন করে তমার বাবাকে জানায় সে পুরুষে রূপান্তরিত হয়েছে।এ সংবাদ পেয়ে তার বাবা রাজশাহীতে যান এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামানকে দেখানো হয়। এই চিকিৎসক তমার মেয়ে থেকে ছেলে হওয়ার বিষয় নিশ্চিত ক...
মিরপুরে আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই
খেলাধুলা, সংবাদ

মিরপুরে আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই

বিপিএলের এবারের আসরে মিরপুরে আজকের ম্যাচটি ঘিরে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। কারণ, আজ প্রতিপক্ষ হয়ে মাঠে নামছে এক সময়ের কাছের বন্ধু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনের দ্বৈরথ দেখার প্রত্যাশায় ক্রিকেট ভক্তরা।শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের দিনের প্রথম ম‍্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। ম্যাচটা বরিশাল বনাম রংপুরের হলেও আদতে সেটিকে বলা হচ্ছে সাকিব-তামিমের লড়াই।যদিও বিষয়টা সাকিব-বনাম তামিম মানছেন না বরিশালের মেহেদী মিরাজ। এক প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমরা তো এই রকম কখনই চিন্তা করি না। ‘একসাথে খেললে টিমমেট, বিপক্ষ দলে থাকলে প্রতিপক্ষ।’সাকিব-তামিমের বন্ধুত্বের খবর কারোরই অজানা নয়। তবে সাম্প্রতিককালে বিভিন্ন সময়ই গণমাধ্যমে তাদের দ্বন্দ্বের খবর বেরিয়েছে। সেই সব দ্বন্দ পিছে ফেলে প্রতিপক্ষ হিসেবে আজ আবার...
চকবাজারে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
জাতীয়, সংবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ার নামে একটি ভবনে আগুন লেগেছে।শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনটির নিচ তলায় অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস জানায়, ছয়তলা ভবনটির নিচতলার দুটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে লালবাগ, পলাশীব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।...
শীতের যে বার্তা দিল আবহাওয়া অফিস
জাতীয়, সংবাদ

শীতের যে বার্তা দিল আবহাওয়া অফিস

গত ১৭ ও ১৮ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পর শুক্রবার (১৯ জানুয়ারি) সারাদিন রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। শুক্রবার রাজধানীতে রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করায় মনে হয়েছে শীত মনে হয় বিদায় নিল।তবে তাপমাত্রা কমে আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আজ থেকে সারাদেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল রবিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। অন্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। মেঘ কেটে য...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
খেলাধুলা, সংবাদ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার মাটিতে গতকাল শুক্রবার শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন। এর মধ্যে গতকালই অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচ। আজ গ্রুপপর্বের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ব্লোয়েমফনটেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুুপুর ২ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচকে ছাপিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ জমজমাট হয়ে উঠছে। সর্বশেষ দেখায়ও ভারতের শক্তিশালী দলকে আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের যুবাদের কাছে দিনদিনই প্রত্যাশা বাড়ছে দেশীয় ক্রিকেট ভক্তদের।টাইগার যুবাদের কাছে বাংলাদেশের ভক্তরা চাইতেই পারে, ভারতে হারিয়েই বিশ্বকাপ মিশন শুরু করুক তারা। কারণ, ২০২০ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল জুনিয়র টাইগাররা। যদি...
স্বাস্থ্যখাতে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, সংবাদ

স্বাস্থ্যখাতে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শন ও প্রার্থনা শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে প্রান্তিক পর্যায়ে মানুষের দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করব। এতে রাজধানী ও বিভাগীয় শহরে রোগীর চাপ কমবে।এর আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতিকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছিলেন ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করা হবে। গত ১৪ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।নারায়ণগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢ...
সিরাজগঞ্জে মটোরবাইকের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে মটোরবাইকের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে মটোরবাইকের ধাক্কায় শামসুল বারি পুনম (৩৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের দ্বারিয়ারপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত পুনম ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম কে অদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে পুনম স্থানীয় নদীর ঘাটে যায়। সেখান থেকে দুপুরের দিকে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে মটোরবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।...