মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
জাতীয়, সংবাদ

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তীব্র শীতে সারাদেশ কাঁপছে। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে হাঁড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে নওগাঁয় আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মর্মে জানা যাচ্ছে।এর আগে গতকাল রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় স...
ইবির কলা অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদের ইন্তেকাল
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবির কলা অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদের ইন্তেকাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও কলা অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ গতকাল রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকাস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বরেণ্য এ শিক্ষাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় প্রধান সম্পাদক ছিলেন ১৯৭৬ সালে। এছাড়াও তিনি ১৯৯৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারি জেনারেল ছিলেন।প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ সৌদি আরব থেকে লেসান্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে ১৯৮৫ সালে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০১ সালে 'প্রবাসে আরবি সাহিত্য: উৎপত্তি ও ক্রমবিকাশ' শিরোনামে পিএইচডি ডিগ্রি লাভ করেন।প্রফেসর ড. নেছার উদ্দ...
ইবিতে ছাত্রীর নেকাব না খোলা ইস্যুতে ভাইভা না নেয়ায় জমিয়তে তালাবার তীব্র প্রতিবাদ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ছাত্রীর নেকাব না খোলা ইস্যুতে ভাইভা না নেয়ায় জমিয়তে তালাবার তীব্র প্রতিবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীর নেকাব না খোলা ইস্যুতে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভা না নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। আজ রবিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ।অভিযোগ উঠেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভাগীয় সেমিস্টার ফাইনালের ভাইভায় নেকাব না খোলায় এক ছাত্রীকে ভাইভায় অংশ নিতে দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভায় এমনটি ঘটেছে বলে জানা গেছে।বিভাগটির এক সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভাইভায় নেকাব পরে অংশ নেয় এক ছাত্রী। এ সময় ভাইভা বোর্ডের শিক্ষক...
মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে বিধ্বস্ত
আন্তর্জাতিক, সংবাদ

মস্কোগামী উড়োজাহাজ আফগানিস্তানে বিধ্বস্ত

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান আফগানিস্তানের বদখসান প্রদেশে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। এখনও হতাহতের কোনো খবর মেলেনি।এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদসংস্থাটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান উড়োজাহাজটিতে ৬ জন যাত্রী ছিলেন।এদিকে রাশিয়ান এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি চার্টার অ্যাম্বুলেন্স ছিল, যেটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।এর আগে আফগানিস্তানের প্রশাসনের একটি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, দুর্ঘটনাকবলিত বিমানটি ভারতের ছিল। পরে অবশ্য ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানায়, এটি ভারতীয় উড়োজাহাজ নয়।বদখসান প্রদেশের তথ্য দপ্তরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, “বিমান ভেঙে পড়ার খবর সত্য। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছ...
ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার প্রকৌশলী এ কে এম ফজলুল হকের ইন্তেকাল
শিক্ষাঙ্গন, সংবাদ

ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার প্রকৌশলী এ কে এম ফজলুল হকের ইন্তেকাল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন রেজিস্ট্রার ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটির কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক আজ সকালে মৃত্যুবরণ করেছেন, (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিও ভাস্কুলার ডিজিস ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৭০ বছর বয়সে পরলোকগামী প্রকৌশলী এ কে এম ফজলুল হক মৃত্যুকালে তাঁর স্ত্রী, দুই পুত্র, নাতী-নাতনী, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।খ্যাতিমান এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ-সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য...
বিএনপির ২দিনের নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয়, সংবাদ

বিএনপির ২দিনের নতুন কর্মসূচি ঘোষণা

রাজবন্দিদের মুক্তিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে একদফা দাবি নিয়ে ২দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।রবিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রিজভী বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে ২দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। জনগণ বিএনপির সঙ্গ...
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা

দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে পর্দা উঠলো আজ। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী।রবিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিফ) ২০২৪ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, প্রতিবছর একটি পণ্যকে বর্ষপণ্য করে দেই। এবার হস্তশিল্প জাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। কারণ এটা নারীদের কর্মসংস্থান তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, সেজন্য এটি তাদের সহায়ক হবে। নারীদের প্রশিক্ষণ দিতে হবে। নারীরা যেসব পণ্য তৈরি করবে সেগুলো চিহ্নিত করতে হবে। জয়িতা ফাউন্ডেশন করে দিয়েছি, সেখানে নারীরা নিজেদের তৈরি পণ্য নিজেরা বিক্রি করতে পারে।প্রধানমন্ত্...
একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সংবাদ

একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন মাসব্যাপী দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী বইমেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৪’ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বিগত বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে মেলার মূল মঞ্চ।অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম জানান, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।তিনি জানান, সমালোচনা এড়াতে এ বছর মেলার পুরো কাজ একাডেমি একাই করছে। আগের বছরগুলোতে মেলা আয়োজনে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি জড়িত ছিল, যা নিয়ে গত বছর কিছু সমালোচনা হয়েছিল।গত মেলা শেষ হওয়ার পরপরই এবারের মেলার প্রস্তুতি শুরু হয় এবং তিন ধাপে কমিটি গঠন করা হয়েছে- প্রস্তুতি পর্বের জন্য কমিটি, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কমিটি এবং মাসব্যাপী মেলা পরিচালন...
আশুলিয়ায় ট্রাকচাঁপায় নিহত ১
জাতীয়, সংবাদ

আশুলিয়ায় ট্রাকচাঁপায় নিহত ১

ঢাকার আশুলিয়ায় ট্রাকচাঁপায় আল আমিন (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাতো ভাই রাকিব (২১)। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ আশুলিয়া থানায় নিয়ে যায়।শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জিরানী-আমতলা সড়কের আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত আল আমিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আজিজুলের ছেলে।আর আহত রাকিব একই এলাকার হীরার ছেলে। তারা দুভাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিন তাদের বাড়ি গোয়ালবাথান থেকে মোটরসাইকেলযোগে (নওগাঁ এ ১১৩৪) জিরানী বাজার হয়ে জিরানী-আমতলা সড়ক দিয়ে বাড়িতে ফিরছিল। রাঙ্গামাটি এলাকায় পৌছলে ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যায় এবং পেছনে বসে থাকা রাকিব আহত হন। আহত রাকিবকে উদ্ধার ...
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
জাতীয়, সংবাদ

সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের সলংগা থানার বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের দাদপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ি গ্রামের রিপন (২৫), ফুলবাড়ি উপজেলার খলিশা কোঠাল গ্রামের এমদাদুল হক (২৭) ও পূর্ব কুরুষাফেরুষা গ্রামের দুদুল মিয়া (২৫)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।জুলহাজ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিকনির্দেশনায় শুক্রবার সন্ধ্যারাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও একটি মটোরসাইকেল আটক করা হয়। এতে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক কারবারির কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।...