মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

ইউআইইউতে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিরেক্টরেট অফ ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ইউআইইউ বিজনেস ক্লাব এর যৌথ উদ্যোগে ‘ক্রিটিকাল থিংকিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি'২৪) ইউআইইউ ক্যাম্পাসে এ কর্মশালা আয়োজন করা হয়।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা গুগলের ক্লাউড এক্সপেনশন স্ট্র্যাটেজিস্ট জনাব সালেহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মুজাহিদুল ইসলাম।উক্ত কর্মশালায় ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া, ইউনাইটেড গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মাঈনুউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের পরিচালক জনাব নিজামউদ্দিন হাসান রশীদ, ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল ক...
জেডএনআরএফ ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

জেডএনআরএফ ইউনিভার্সিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস’- এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় এক বর্ণিল আনন্দ উৎসব। রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়।দুই পর্বে অনুষ্ঠিত উৎসবটির প্রথমভাগে মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক বিশেষ আড্ডার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে থাকে শিক্ষাথীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রথম পর্বের এই আড্ডাটি একেবারেই অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আড্ডায় শিক্ষার্থীদের সাথে অনলাইনে যোগ দিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। আরও যোগ দেন বিশিষ্ট কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ও আলোকচিত্র শিল্পী শফিকুল ইসলাম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আলী আফসার, মানিকলাল সমাজদার, শাহাব আবদুল্...
সাম্প্রতিক ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতি
শিক্ষাঙ্গন, সংবাদ

সাম্প্রতিক ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির বিবৃতি

সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা ও সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা, বিতর্ক এবং পারস্পরিক মতবিনিময়ে বিশ্বাস করে।কিন্তু ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ যা ব্র্যাক ইউনিভার্সিটি সমর্থন করে না। সাম্প্রতিক সময়ে জনাব আসিফ মাহতাব উৎস কর্তৃক বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়া এবং পাবলিক ফোরামে অন্যদেরকে একই কাজ করতে বলার ঘটনাটিকে ব্র্যাক ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে এবং এ ধরনের অশিক্ষকসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না।একারণে ব্যাক ইউনিভার্সিটি ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের জন্য জনাব আসিফ মাহতাব উৎসকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নতুন চুক্তি না দেবার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইউনিভার্সিটি জনাব মাহতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তা...
বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বিষয়ে সেমিনার মানারাতে
শিক্ষাঙ্গন, সংবাদ

বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ বিষয়ে সেমিনার মানারাতে

সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘হায়ার স্টাডি অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস অ্যাবরোড : প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জানুয়ারি'২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সিজিইডি’র পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রয়াল প্যাসিফিক কনসাল্টেন্সি-এর চেয়ারম্যান অ্যাডভোকেট আবু রেজা মো. ইয়াহিয়া, সিইও মোহাম্মদ আলতাফ হোসেন ও রয়াল প্যাসিফিক কেয়ার অস্ট্রেলিয়ার সিইও মোহা...
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৭৪
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৭৪

ফিলিস্তিনের গাজায় উপত্যকায় আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় এক সাংবাদিকসহ মোট ১৭৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ৩১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলার এ ঘটনা ঘটে। খবর: আল জাজিরার।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে একদিনে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন তিনি। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন গাজা অঞ্চলে।গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।গত শুক্রবার গাজায় গণহত্যা...
জামিন পেলেন ড. ইউনূস
জাতীয়, সংবাদ

জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।রবিবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী।এ বিষয়ে সকালে আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন আজ।শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ই...
শৈত্যপ্রবাহ বইছে দেশের ৪৮ জেলায়
সংবাদ, সারাদেশ

শৈত্যপ্রবাহ বইছে দেশের ৪৮ জেলায়

সারাদেশে তীব্র আকার ধারণ করেছে শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের ৪৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।রবিবার (২৮ জানুয়ারি) দেশের ৪৮ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বেড়ে শীত ক্রমে কমতে পারে।রবিবার (২৮ জানুয়ারি) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।এছাড়া সোমবার ও মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে...
জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ
জাতীয়, সংবাদ

জিএম কাদের-চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। পাশাপাশি কাজী মামুনুর রশীদকে পার্টি মহাসচিব হিসেবে ঘোষণা করেন।রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসায় এক সভার আয়োজন করেন তিনি। এ সময় দলের বহিষ্কার, প্রত্যাহার হওয়া নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়ে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।...
আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সংবাদ

আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে বিভাগের বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউআইটিএস। আজ শনিবার (২৭ জানুয়ারি'২৪) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।.অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।.মাননীয় বিচারপতি জনাব মো. জাকির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো আইনজীবী হওয়ার জন...
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

এই চুক্তির মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন ।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, প...