৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
আগামী দুই দিন সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের সই করা, আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়া বার্তায় কুয়াশার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্...
