বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজকে মনোনয়ন দিলেন নওয়াজ
আন্তর্জাতিক, সংবাদ

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজকে মনোনয়ন দিলেন নওয়াজ

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ দলটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শেহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছেন। শেহবাজ বর্তমানে দলটির প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের ভাই। এর আগের জোট সরকারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পিএমএল-এন এর ইনফরমেশন সেক্রেটারি মরিওয়ম আওরঙ্গজেব এক এক্স বার্তায় এ খবর জানিয়েছেন।এদিকে শেহবাজ শরিফ জানিয়েছেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মরিওয়ম নওয়াজকে মনোনয়ন দেওয়া হবে।অন্যদিকে বাবা আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। জোট ও সরকার গঠনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।বিলওয়াল বলেন, তিনি আমার বাবা সে জন্য এটা চাচ্ছি না। পাকিস্তান বর্তমানে গভীর সংকটে। তাই এই মুহূর্তে যিনি যথাযথ কাজটি করতে পারবেন তিনি হলেন আসিফ আলী জারদারি।তাছাড়া প্রধান...
রাজশাহীতে গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

রাজশাহীতে গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীর সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল নার্সিং কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজশাহীর শালবাগানের ম্যাংগো রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজের চেয়ারম্যান এ্যাডভেকেট আরমান আলীসহ অতিথিরাগ্লোবাল নার্সিং কলেজের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আরমান আলীর সভাপতিত্বে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নওশাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হাবিব, রাজশাহী নার্সিং কলেজেন অধ্যক্ষ মোহাঃ ফয়েজুর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ...
আজ বিদ্যাদেবী সরস্বতীর পূজা
ধর্ম ও দর্শন, সংবাদ

আজ বিদ্যাদেবী সরস্বতীর পূজা

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও শাস্ত্র মতে, এই দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসনমশ পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।এ জন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকে।গতকাল মঙ্গলবার দুপুর ২টা ৪১ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে তিথি শেষ হবে। এরই মধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।এদিকে পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহবান জানানো হয়েছে।...
একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি
জাতীয়, সংবাদ

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও শুভ্রদেব, অভিনেত্রী ডলি জহুর, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৪) একুশে পদক পাচ্ছেন।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।এবার ভাষা আন্দোলনে দুজন, শিল্পকলায় ১২ জন, শিক্ষায় একজন, সমাজসেবায় দুজন এবং ভাষা ও সাহিত্যে ৪ জন একুশে পদক পাচ্ছেন।ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন হলেন- সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকল...
ইউআইটিএসে সরস্বতী পূজা উপলক্ষে ভিসির সাথে সহকারি পুলিশ কমিশনারের সাক্ষাৎ
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে সরস্বতী পূজা উপলক্ষে ভিসির সাথে সহকারি পুলিশ কমিশনারের সাক্ষাৎ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার, গুলশান- জনাব মেহেদী হাসান (শাকিল)। এ সময় তিনি উপাচার্য মহোদয়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর পক্ষ থেকে একটি চমকপ্রদ উপহারসামগ্রীর ডালা প্রদান করেন। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি'২৪) বিকাল সাড়ে তিন টায় ইউআইটিএসের উপাচার্য কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।সহকারি কমিশনার মেহেদী হাসান ইউআইটিএস-এ শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনকে সাধুবাদ জানিয়ে পূজায় অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্...
বিশ্বের সর্ববৃহৎ কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক আহমাদ বিন ইউসুফ
ধর্ম ও দর্শন, সংবাদ

বিশ্বের সর্ববৃহৎ কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক আহমাদ বিন ইউসুফ

ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৪০তম আসরে সম্মানিত বিচারক হিসেবে অংশ নিতে সফরে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।জানা গেছে, ইরানের রাজধানী তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি হিফজ, ক্বিরাত ও তাফসিরসহ মোট ৮টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাঈসী বিচারকমণ্ডলী ও প্রতিযোগীদের মাঝে সম্মাননা-পুরস্কার প্রদান করবেন।স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসেবে ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিচ্ছেন কারি আহমাদ বিন ইউসুফ আযহারি।এর আগে ২০১...
মুশতাক-তিশা ইস্যুতে যা বললেন জায়েদ খান
বিনোদন, সংবাদ

মুশতাক-তিশা ইস্যুতে যা বললেন জায়েদ খান

বইমেলায় গিয়ে গত কিছুদিন আগে কয়েক জন তরুণের রোষানলে পড়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এর পরও বইমেলায় যাওয়া বন্ধ রাখবেন না বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে কথা বলেছেন ডিগবাজীখ্যাত চিত্রনায়ক জায়েদ খান।মুশতাক-তিশা প্রসঙ্গে আলোচিত নায়ক জায়েদ খান বলেন, শুধু একতরফা মুশতাক-তিশা দম্পতিকে দোষ দিলে চলবে না। যারা তাদেরকে ব্যবহার করে বই প্রকাশ করেছে তারাও দোষী।প্রকাশনীকে দোষ দিয়ে নিজের অভিজ্ঞতা থেকে জায়েদ খান এক সংবাদ মাধ্যমকে জানান, ‘দুইটা প্রকাশনী আমাকে খুব কনভিন্স করার চেষ্টা করেছিল, আমাকে নিয়ে বই বের করতে চায়। কিন্তু আমি তাতে রাজি হইনি।’জায়েদের ভাষায়, ‘আমি অভিনয় করি। একজন অভিনয় শিল্পী আমি, আমার কাজ অভিনয় করা। অনেকভাবে তারা চেষ্টা করেছে কিন্তু পারেনি আমাকে রাজি করাতে। আমার মনে হয় এই দম্পতির বেলাতেও এমনটা হয়েছে।ভাইরাল হলেই কিছু প্রকাশনী তাদের লেখক বানানোর চেষ...
তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত
খেলাধুলা, সংবাদ

তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক শান্ত

বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের জন্য তিন ফরম্যাটে তাকে অধিনায়ক করা হয়েছে। সোমবার বোর্ড সভা শেষে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন।এর আগে তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের ঠিক আগে তাকে ওয়ানডে দলের নেতৃত্বভার দেওয়া হয়। এর আগে টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক ছিলেন সাকিব।তবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব জানিয়ে দিয়েছেলেন, বিশ্বকাপের পরে তিনি ওয়ানডে নেতৃত্বে থাকবেন না। তবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এর মধ্যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব। নির্ভার থেকে বাকি সময়টা ক্রিকেট উপভোগ করতে চান তিনি। তার চোখে কিছুটা সমস্যা থাকায় তাকে সব সিরিজে পাওয়ার বিষয়টিও নিশ্চিত নয়। যে কারণে নেতৃত্বভার মুক্ত করা হলো তাকে।...
নান্নু-বাশারকে ‘হারাতে চায় না’ বিসিবি, দেয়া হবে নতুন দায়িত্ব
খেলাধুলা, সংবাদ

নান্নু-বাশারকে ‘হারাতে চায় না’ বিসিবি, দেয়া হবে নতুন দায়িত্ব

গতকাল অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় নেয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সাকিব আল হাসানের বদলে তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই পূর্নকালীন নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে বোর্ড। এছাড়াও আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় পর জাতীয় দলের নির্বাচক পদে এসেছে পরিবর্তন।তিন ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশ জাতীয় দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আর জাতীয় দলের প্রধান নির্বাচক পদেও এসেছে পরিবর্তন। মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপুকে।একই সঙ্গে জাতীয় দলের আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে নতুন করে দায়িত্ব পেয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে স্ব-পদে বহাল থাকছেন আব্দুর রাজ্জাক। এদিকে জাতীয় দলের নির্বাচকে দায়িত্ব হারালে বি...
আর্মেনিয়া-আজারবাইজানে ফের সংঘাত, নিহত ২
আন্তর্জাতিক, সংবাদ

আর্মেনিয়া-আজারবাইজানে ফের সংঘাত, নিহত ২

নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। আর্মেনিয়া জানিয়েছে, মঙ্গলবার আজারবাইজান বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় সিউনিক অঞ্চলে ওই হামলা চালানো হয়। খবর এএফপির।আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর বেশ কিছু ইউনিট তাদের একটি ছোট গ্রামে হামলা চালিয়েছে। এতে দুই সেনা নিহত হয়েছে।...