শীত বাড়তে পারে, আগামী সপ্তাহে ফের বৃষ্টির আভাস
বৃহস্পতিবারও তিন বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর আগামী কয়েক দিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।আজ থেকে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ক্রমে কমে শীত বাড়তে পারে। একই সঙ্গে আগামী সপ্তাহে ফের বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গত ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা বেড়ে শীত কমেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্য...
