বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

লিটারে ১০ টাকা কমছে সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ মার্চ থেকে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।নতুন এই সিদ্ধান্ত নেওয়ায় প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলাবাজারে প্রতিলিটার ভোজ্যতেলের মূল্য ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।...
২১ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

২১ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবছর অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক ২০২৪’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ও তাদের স্বজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।এর আগে ১৩ ফেব্রুয়ারি সরকার নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘একুশে পদক’র জন্য ২১ জন বিশিষ্ট নাগরিকের নাম ঘোষণা করা হয়। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দুজন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় দুজন, ভাষা ও সাহিত্যে চারজন এবং শিক্ষায় একজন বিশিষ্ট নাগরিক এ পুরস্কার পেয়েছেন।এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন-ভাষা আন্দোলন বিভাগে পুরস্কারের জন্য মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর) নাম ঘোষণা করা হয়েছে। শিল্পকলা বিভাগে সংগ...
তিউনিসিয়া উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডে ৯জন মৃতের ৮জনই বাংলাদেশি
আন্তর্জাতিক, সংবাদ

তিউনিসিয়া উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডে ৯জন মৃতের ৮জনই বাংলাদেশি

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকূলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া নয়জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। বাকি একজন পাকিস্তানি নাগরিক।লিবিয়ার স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দূতাবাসের একটি টিম তিউনিসিয়ার উপকূল এলাকায় বাংলাদেশিদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় ২৭ বাংলাদেশি নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।দূতাবাসের এক কর্মকর্তা জানান, গত ১৮ ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে রাত সাড়ে ১১টায় (স্থানীয় সময়) লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকাটি তিউনিসীয় উপকূলে গেলে মধ্যরাত সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ৫৩ জন ছিল। এদের মধ্যে ৫২ জন যাত্রী এবং একজন ছিল নৌকার চালক।দুর্ঘটনার পর চালকসহ ৫৩ জনের মধ্যে ৪৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৭ ...
বৃষ্টি হতে পারে ঢাকাসহ ৫ বিভাগে : আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া, সংবাদ

বৃষ্টি হতে পারে ঢাকাসহ ৫ বিভাগে : আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ। শীতের অনুভূতিও নেই বললেই চলে। গতকালের তুলনায় আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। সোমবার ১৭ দশমিক ৮ থাকলেও মঙ্গলবার তা বেড়ে হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।গত ২৪ ঘণ্টায় রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমেছে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পা...
ইবিতে ৪র্থ আল কুদস সপ্তাহ পালিত হয়েছে
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ৪র্থ আল কুদস সপ্তাহ পালিত হয়েছে

"ফিলিস্তিনে জায়োনিস্ট কর্তৃক গণহত্যায় আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সোমবার, (১৯ ফেব্রুয়ারি) কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ ও ইসলাম শিক্ষা বিভাগে ইন্তিফাদা ফাউন্ডেশন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ৪র্থ আল কুদস সপ্তাহ উপলক্ষে এ আলোচনা সভা আয়োজিত হয়।উল্লেখ্য, প্রতি হিজরি বর্ষের রজব মাসের শেষ সপ্তাহ আল কুদস সপ্তাহ হিসেবে পালিত হয়।বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফি।সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. এ বি এম জাকির হোসাইন, প্রফেসর ড. কামরুজ্জামান, প্রফেসর ড. ...
ইউআইইউতে শুরু হলো ৭ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে শুরু হলো ৭ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবেলা, নিরাপদ পানি ও ডেল্টা প্লান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুদিন ব্যাপী ৭ম টেসকই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৪) শুরু হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি'২৪) সকাল ৯টায় রাজধানীর ইউআইইউ ক্যাম্পাসে এ সম্মেলন শুরু হয়।বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতি বছর ১৯-২০ ফেব্রুয়ারি এই সম্মেলনের আয়োজন করে থাকে।সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রফেসর এমিরেটাস ড. এম এ সাত্তার মন্ডল। স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএসডি-২০২৪ -এর আহ্বায়ক ও স্কুল অফ হিউমেনেটিজ ও সোস্যাল সাইন্সের ডিন অধ্যাপক ড. হামিদুল হক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআই...
পিঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

পিঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পিঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র নেতৃত্বে মন্ত্রীদের কমিটি রবিবার পিঁয়াজ রপ্তানির উপর আরোপিত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্রের কৃষকরা। তাদের আশা এর ফলে আন্তর্জাতিক বাজারে দাম পাওয়া যাবে।১৯ ফেব্রুয়ারি, রবিবারের বৈঠকে মন্ত্রীদের এই কমিটি ৩ লাখ মেট্রিক টন পিঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের জন্য ৫০ হাজার টন পিঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিজেপির দিন্ডোরির (নাসিক গ্রামীণ) কেন্দ্রের সাংসদ ভারতী পাওয়ার জানান, রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের (জিওএম) একটি বৈঠক হয়, সেখানে পিঁয়াজ রপ্তানির নিষেধাজ্...
ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এলিভেটেড করিডোরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এলিভেটেড করিডোরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাসুম রানা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এ্যালিভেটেড করিডোরের ডিজাইন ও প্লানিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মূলবক্তা হিসেবে সেশন পরিচালনা করেন অভিজ্ঞ ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ এবং পুরকৌশল সেক্টরে বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মি. নাদিমপাল্লি গোপালা কৃষ্ণাম রাজু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন ড. মোঃ আশরাফুল ইসলাম।এছাড়াও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান আয়শা আক্তার, সহযোগী অধ্যা...
জিআই পণ্যের তালিকা প্রস্তুত করতে হাইকোর্টের নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

জিআই পণ্যের তালিকা প্রস্তুত করতে হাইকোর্টের নির্দেশ

টাঙ্গাইলের শাড়ি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এবার বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আগামী ১৯ মার্চের মধ্যে এ তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের জি আই পণ্য নিয়ে।গত কয়েক বছরে বাংলাদেশের মোট ২১টি পণ্য জিআই হিসেবে নিবন্ধিত হলেও মোট ১৪টি পণ্যের জন্য নতুন করে আবেদন করা হয়েছে। এছাড়া, আবেদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আরও দু’টি পণ্য।কোনো পণ্যের জন্য আবেদন করার অর্থ এই নয় যে সেগুলো জিআই সনদ পাওয়ার মতো যোগ্য বা পাবেই। নানারকম পরীক্...
মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সংবাদ, সারাদেশ

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদ মাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুন পুরোপুরি নেভানোর পর ঘটনাস্থল থেকে প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে বলেও তিনি জানান।...