শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি’র বিশেষ আলোচনা সভা
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” সত্যিই আমরা কখনো আমাদের মায়ের ভাষাকে ভুলতে পারবো না, মায়ের ভাষাকে ভুলে গেলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না। বাংলা ভাষার শান্তি আর সুধাকে ভালোবেসে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করে এক বিশেষ আলোচনা সভার।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রিটা আশরাফ। মূল বক্তব্য উপস্থাপন করেন কলা অনু...
