এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টার ২০২৪-এর ভর্তি মেলায় ৩০% ছাড়ে ভর্তির সুযোগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং সেমিস্টার ২০২৪ ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১১ মার্চ), সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।মেলা চলাকালীন ভর্তি হলেই শিক্ষার্থীরা পাচ্ছে আকর্ষণীয় ব্যাকপ্যাক। র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় ল্যাপটপ।এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছে কমপক্ষে ৩০% ছাড় ও ভর্তি ফি’তে পাচ্ছে ৫০% ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা পাচ্ছে ১০০% ছাড়। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পাচ্ছে ৫০% ছাড়।১১ মার্চ থেকে ২০ মার্চ ২০২৪ পর্যন্ত চলবে এই মেলা। অফলাইন ও অনলাইন দুইভাবেই শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে ভর্তি হতে পারবে। ভর্তি হতে যোগাযোগ: ০১৬৭৮৬৬৪৪১৭-১৯মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ...
