বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ত্রাণকর্মী
আন্তর্জাতিক, সংবাদ

ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ত্রাণকর্মী

ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৫ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে দেশটির মধ্য গাজায় ত্রাণ বিতরণের পর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা।গাজা নিয়ন্ত্রণকারী সংস্থার তথ্যমতে— নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান, পোলিশ, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনি সহায়তা কর্মী রয়েছে।এদিকে ‘ঘটনার সমস্ত পরিস্থিতি বোঝার জন্য’ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।এর আগে ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শতশত চিকিৎসক ও ত্রাণকর্মীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর অবরুদ্ধ এই অঞ্চলে সাহায্য সরবরাহ বন্ধ করা সত্ত্বেও গাজায় মানবিক সহায়তা দেওয়ার সময় হত্যা করা হয় ওই পাঁচ সাহায্যকর্মীকে।অন্যদিকে গাজায় ‘নির্বিচার হত্যা’ বন্ধ করার জন্য ইসরায়েলি বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিষ্ঠাতা জোসে আন্দ্...
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৩০ জুন
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৩০ জুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে শুরু হবে পরীক্ষা।মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো।বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ পরীক্ষার তারিখ ঠিক করে সময়সূচি প্রকাশ করা হয়েছে।চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন।...
রোবোটিক্স, অটোমেশন ও ম্যাকাট্রনিক্সে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রোবোটিক্স এবং ম্যাকাট্রনিক্স ক্লাব
শিক্ষাঙ্গন, সংবাদ

রোবোটিক্স, অটোমেশন ও ম্যাকাট্রনিক্সে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রোবোটিক্স এবং ম্যাকাট্রনিক্স ক্লাব

প্রযুক্তিগত পরিবর্তনশীলতার এই যুগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবন এবং প্রায়োগিক শিক্ষার বিষয়টি অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সময়ের চাহিদাকে অনুধাবন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রোবোটিক্স এবং ম্যাকাট্রনিক্স নামে একটি নতুন ক্লাব উদ্বোধন করেছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া যেখানে ছাত্রছাত্রীরা রোবটিক্স, অটোমেশন এবং ম্যাকাট্রনিক্স নিয়ে কাজ করার সুযোগ পায়। ক্লাবটি পরিচালনার জন্য ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি এক্সিকিউটিভ বডি রয়েছে। তাছাড়া ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষক জনাব জাকির হোসেন মডারেটর হিসেবে ক্লাবটির সংগে যুক্ত আছেন। এই ক্লাবের লক্ষ্য হলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কম্পিউটার সাইন্...
বাড়ছে না ঈদের ছুটি
জাতীয়, সংবাদ

বাড়ছে না ঈদের ছুটি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানোর যে সুপারিশ করা হয়েছিল তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে ১০ তারিখ থেকে ঈদের ছুটি শুরু হবে।সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।গত ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে এক দিন করে ছুটি বাড়িয়েছিল সরকার।নির্বিঘ্নে বাড়ি যেতে ঈদুল ফিতরের ছুটি একদিন (৯ এপ্রিল) বাড়ানোর সুপারিশ করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়। এরপর বৈঠকে ছুটি বাড়ানোর সুপারিশ নাকচ করা হয়।এর আগে গত রবিবার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদে...
ইউআইইউতে “বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রতিবেশীর জন্য কি রোল মডেল?” শীর্ষক লেকচার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে “বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রতিবেশীর জন্য কি রোল মডেল?” শীর্ষক লেকচার অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪’ এর অংশ হিসেবে “বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রতিবেশীর জন্য কি রোল মডেল?” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রসচিব জনাব মোঃ তৌহিদ হোসেন। সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ জুলফিকার রহমান।সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন বলেছেন, রোল মডেল বা আদর্শ বলতে এমন কিছুকে বোঝায়, যা অন্যরা অনুসরণ করতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক সম্পর্ককে প্রতিবেশীর ক্ষেত্রে রোল মডেল বলা হচ্ছে। গত ১৫ বছরে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক যে অসাধারণ, তাতে কোনো সন্...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “Alumni Professional Lecture Series” অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “Alumni Professional Lecture Series” অনুষ্ঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটি অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস-এর উদ্যোগে “Exploring Water Beyond The Faucet: Unveiling Hidden Expenses and The Vital Role of Treatment in Maintaining Health” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ, ২০২৪) বিকেল ৩ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ আবুল হাসানাত, রিসার্স স্কলার (PhD candidate), সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আই.আই.টি হায়দ্রাবাদ, ইন্ডিয়া। সেমিনারে গবেষক হাসানাত খাবার পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার নানা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতিগুলোর সুবিধা-অসুবিধা গুলোর তুলনামূলক পর্যালোচনা উপস্থাপন করেন।অধিকন্তু পানি বিশুদ্ধকরণ প্রক্র...
ইউআইইউতে “এফআইসিসিআই লিডারস টক” সিরিজ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউতে “এফআইসিসিআই লিডারস টক” সিরিজ অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীসর (ফিকি) যৌথ উদ্যোগে “এফআইসিসিআই লিডারস টক” শীর্ষক বিজনেস লিডার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি মাসিক সংলাপ সেশন সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া এবং ইউআইইউ আইআরআইআইসির পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিকির নির্বাহী পরিচালক নুরুল কবির।প্রধান অতিথির বক্তব্যে রূপালী চৌধুরী বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্বব্যাপী প্রতিযোগিতা করার জন্য ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একত্রে কাজ করা জরুরি। তিনি দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার দিকেও মনোনিবেশ করেন, ব...
এইউবিতে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবিতে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রভাষক মো: রাশেদুল আলম।এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্র্যতা নির্মূল করা। তাই সমৃদ্ধ অর্থনীতিতে যাকাতের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে সুষ্ঠু আদায় ও বণ্টনের মাধ্যমে সরকার...
শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেফতার ৩

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুই বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- সুলতানা আক্তার ওরফে নেহা (২২), সাইফুল ইসলাম (২৭) ও শাহজাহান (৩৪)।বুধবার কুমিল্লার লালমাই এবং বরুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ডিবি জানিয়েছে, সুলতানা আক্তার ওরফে নেহা রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এবং অভিভাবক ছাড়া ছোট বাচ্চা পাওয়ামাত্রই তাদের চিপস্, আইসক্রিম, চকলেট দিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।বৃহস্পতিবার ডিবির রমনা বিভাগের ডিসি হুমায়ুন কবির তিনজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ সকালে হাজারীবাগের ঝাউচর এলাকার রিকশাচালক নুরুল ইসলাম বেরিয়ে যান। বিকেলে মেয়ে তাবাসসুমের সঙ্গে শিশু তাওসীন বাসার সামনে খেলা করতে যায়। ওই সময় তার স্ত্রী বাসায় রান্না করছিলেন। খেলা করার সময় তার শাশুড়ি লুৎ...
ইউআইটিএসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) ১৬ই রমজান ১৪৪৫, বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের বিদ্যা অর্জনের উদ্দেশ্য কি? বিদ্যা অর্জন করে তা নিজের জীবনে প্রয়োগ করে সফলতা অর্জন করা তাইতো? বিদ্যা মানুষের জীবনে তখনই কাজে লাগে যখন বিদ্যা পবিত্রভাবে অর্জন করা হয়। অপবিত্রভাবে বিদ্যা অর্জন করলে সেই বিদ্যা মানুষের জীবনে কোন কাজে আসে না এবং সফল হওয়া যায় না।ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্...