অভিযান চালিয়ে ১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠালো ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৭ জন ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) ও বুধবার (৩ এপ্রিল) রাজধানীর গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকায় ভিক্ষুকমুক্ত করতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।বুধবার দুপুরের অভিযানে গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ জন ভিক্ষুককে এবং এর আগে গতকাল মঙ্গলবারের অভিযানে ৭০ জন ভিক্ষুককে সরকারি আশ্রয়কেন্দ্রে পুনর্বাসনের লক্ষ্যে পাঠানো হয়।আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন বলেন, ঢাকার বি...
