বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে আল-কুরআনে বিজ্ঞান বিষয়ক কোর্স চালুর দাবি ইবি অধ্যাপকের
অভিমত, শিক্ষাঙ্গন, সংবাদ

সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে আল-কুরআনে বিজ্ঞান বিষয়ক কোর্স চালুর দাবি ইবি অধ্যাপকের

দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আল কুরআনে চিকিৎসা বিদ্যা বিজ্ঞান বিষয়ক গবেষণা সেল খোলা-সহ সকল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে আল-কুরআনে বিজ্ঞান বিষয়ক কোর্স চালুর দাবি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। ড. সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়টির আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এবং থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন। প্রথিতযশা এ শিক্ষাবিদ "চিকিৎসা বিজ্ঞানে আল-কুরআনের পথ-নির্দেশনা" শীর্ষক এক জাতীয় অনলাইন সেমিনারে এ দাবি জানান।গত শুক্রবার (৫ এপ্রিল) অ্যারাবিক কাউন্সিল বাংলাদেশ কর্তৃক দেশের খ্যাতনামা শিক্ষাবিদদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ মাহমুদ হাসান চৌধুরী। বিশেষজ্ঞ হিসেবে বক...
দক্ষিণ গাজা থেকে হঠাৎ সেনা সরালো ইসরায়েল, যুদ্ধ কি তবে শেষ?
আন্তর্জাতিক, সংবাদ

দক্ষিণ গাজা থেকে হঠাৎ সেনা সরালো ইসরায়েল, যুদ্ধ কি তবে শেষ?

অবরুদ্ধ গাজা উপত্যাকার দক্ষিণাংশ থেকে হঠাৎ সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেখানে মাত্র একটি ব্রিগেড রেখে বাকি সব সৈন্য ফিরিয়ে নিয়েছে তেল আবিব। কিন্তু হামাসকে নির্মূলের লক্ষ্যে ছয় মাস ধরে ফিলিস্তিনি উপত্যকায় তাণ্ডব চালানো ইসরায়েল হঠাৎ এভাবে পিছু হটলো কেন, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মূলত, চলতি বছরের শুরু থেকেই গাজায় সৈন্য সংখ্যা কমিয়ে আনছিল ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকায় মানবিক বিপর্যয় রোধে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর চাপ ক্রমেই বাড়ছিল।হামাসকে নির্মূলে দক্ষিণ গাজার রাফাহ শহরে বেশ কিছুদিন ধরেই স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল। কিন্তু, সাম্প্রতিক সৈন্য প্রত্যাহারের ঘটনায় ওই অভিযান পিছিয়ে যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।ইসরায়েলি আগ্রাসনের মুখে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। সেখা...
রাজধানীতে বাসায় মিললো বাবা-ছেলের মরদেহ, মেয়ে হাসপাতালে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রাজধানীতে বাসায় মিললো বাবা-ছেলের মরদেহ, মেয়ে হাসপাতালে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবা ছেলেকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।নিহতরা হলেন- মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। এ ঘটনায় সাত বছর বয়সী কন্যা মশিউরের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছে বলে ধারণা পুলিশের।রবিবার (৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রাত ৮টার দিকে তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায়, অন্যজনকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।ওসি আরও জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাত...
বিরল সূর্যগ্রহণ আজ, সঙ্গে খালি চোখে দেখা যাবে জ্বলন্ত গ্রহদেরও
আন্তর্জাতিক, সংবাদ

বিরল সূর্যগ্রহণ আজ, সঙ্গে খালি চোখে দেখা যাবে জ্বলন্ত গ্রহদেরও

বছরের প্রথম ও বিরল সূর্যগ্রহণ দেখবে বিশ্বের মানুষ। এরই মধ্যে বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদ এসে পড়লে পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে যায় সেই ছায়ায়। আর এতেই অন্ধকারে দিন হয়ে যায় রাতের মতো। মহাজাগতিক এ ঘটনাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।আজ সোমবার (৮ এপ্রিল) এমনই এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।আজ মহাজাগতিক এই সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ববাসী। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় কয়েক মুহূর্তের জন্য দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে পৃথিবী।জ্যোতির্বিদরা বলছেন, এ বছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সঙ্গে আরও একটি বিরল দৃশ্য দেখা যাবে। এদিন খালি চোখে সরাসরি দেখা যাবে জ্বলন্ত গ্রহদের, যাদের দেখা মেলাটা খুবই বিরল ঘটনা।মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে। স্থানীয় সময় ১১টা ৭ মিনিটে মেক্স...
ঝড় ও বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ১২ জনের
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ, সারাদেশ

ঝড় ও বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ১২ জনের

দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে চারজনের। গাছপালা উপড়ে পড়ে ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। এছাড়া বজ্রপাতে মারা গেছেন আরও আটজন।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরায় কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০০ ঘরবাড়ি আংশিক এবং অর্ধশত সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীর বাউফলে ঝড়ে ও বজ্রপাতে দুজন, খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে তিনজন, নেত্রকোনার রাজঘাট হাওরে বজ্রপাতে একজন, পিরোজপুর সদরে কালবৈশাখীতে একজন ও বাগেরহাটে বজ্রপাতে একজন মারা গেছেন। এছাড়া রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এটি প্রাথমিক হিসাব। মৃতের সংখ্যা ঠিক থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পার...
আরও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

আরও বাড়তে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

সারা দেশে দিনের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (০৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন বার্তা দেওয়া হয়।পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।আবহাওয়ার সিনপটিক অস্থান নিয়ে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।এ ছাড়া তাপপ্রবাহ নিয়ে পূর্বা...
মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের সাথে ছাত্রীর আপত্তিকর ভিডিও ফাঁস, তদন্ত কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সংবাদ

মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের সাথে ছাত্রীর আপত্তিকর ভিডিও ফাঁস, তদন্ত কমিটি গঠন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাচানিয়া আলিম মাদ্রাসার এক ছাত্রীর সঙ্গে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (কৃষি) মো. হাফিজুর রহমানের অনৈতিক ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান মাদ্রাসার ৩য় তলায় কয়েকজন ছাত্রীকে প্রাইভেট পড়াতো। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই মাদ্রাসা চলাকালীন সময়ের আগে ও পরে এ প্রাইভেট পড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়। তাকে প্রাইভেট পড়াতে নিষেধ করার পূর্বেই এক ছাত্রীর সাথে তার আপত্তিকর ভিডিও ফাঁস হয়।পরবর্তীতে এলাকার লোকজনের রোষানলে পরার ভয়ে গত বছরের ১৯ নভেম্বর তিনদিনের ছুটির আবেদন করেন। তবে তার ছুটি মঞ্জুর করা হয়নি। ছুটি না পেলেও ওইদিন থেকেই মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন হাফিজুর।নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক জানান, ভিডিওটি ফাঁস হওয়ার পর অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর ...
পবিত্র শবে কদর আজ
ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র শবে কদর আজ

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ শনিবার (০৬ এপ্রিল)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সন্ধ্যা থেকে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন।মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন।পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিলের মধ্য দি...
ঈদে ঘরমুখো মানুষের জন্য ডিএমপির ১৪ পরামর্শ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

ঈদে ঘরমুখো মানুষের জন্য ডিএমপির ১৪ পরামর্শ

রাজধানী ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামে যাওয়া ঘরমুখো মানুষের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ডিএমপির পক্ষ থেকে শুক্রবার (০৫ এপ্রিল) মসজিদে মসজিদে খুতবা পাঠের পূর্বে ঢাকা ছাড়ার আগে নগরবাসীকে এসব পরামর্শ দেওয়া হয়।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনারের প্রত্যক্ষ নির্দেশে ঢাকা মহানগরবাসীকে সচেতন করার জন্য প্রতিটি মসজিদে খুতবার আগে থানার ওসি থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা পরামর্শ পড়ে শুনিয়েছেন।পরামর্শগুলো হলো-১. গ্যাসের ও পানির লাইনসহ সব ধরনের লাইট, ফ্যানের সুইচ, বৈদ্যুতিক প্লাগ বন্ধ করে বাসা থেকে বের হবেন। বাসা-বাড়িতে অগ্নিদুর্ঘটনা রোধে ছুটি শেষে বাড়ি থেকে ফিরে এসে দরজা-জানালা খুলবেন। ঘরে জমে থাকা গ্যাস বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গ্যাসের চুলা জ্বালানো কিংবা বৈদ্য...
ঈদ উপলক্ষে ৫ এপ্রিল থেকে সারাদেশে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন
জাতীয়, সংবাদ

ঈদ উপলক্ষে ৫ এপ্রিল থেকে সারাদেশে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে আগামীকাল শুক্রবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মাসুদ সারওয়ার বলেন, এবারের ঈদযাত্রায় সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। শেষ মুহূর্তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক কারখানা ছুটি হলে যাত্রীর চাপ বেড়ে যাবে সেদিক লক্ষ্য রেখে কাল থেকে সারাদেশে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।ঈদের আগে অতিরিক্ত যাত্রীর চাপ কীভাবে সামাল দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। টিকিটের বাইরে কাউকেই আমরা প্রবেশ করতে দেবো না। জনস্রোত সামাল দেওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা বা...