বুধবার ঈদ উদযাপন করবেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদ উপলক্ষে এরইমধ্যে ওইসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন।মঙ্গলবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাদরা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে। শুক্রবার হাজীগঞ্জের সাদরা দরবার শরিফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে ইমামতি করবেন বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।এছাড়া হাজীগঞ্জের সাদরা দরবার শরিফ সংলগ্ন সাদরা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে ৯টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সাদরা দরবারের পীর মাওলানা আরিফ বিল্লাহ চৌধুরী।হাজীগঞ্জের পীরের অনুসারী হিসেবে ১৯২৮ সাল থেকে...
