বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

ময়মনসিংহে ছুরির আঘাতে তরুণ খুন
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ময়মনসিংহে ছুরির আঘাতে তরুণ খুন

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে মো. সামিউল সামি (১৯) নামে এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ আরাফাত হোসেন (১৮) নামে একজনকে আটক করেছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে কলেজ রোড মীরবাড়ি রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।সামি নগরীর মীরবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি কমিউনিটি সেন্টারের খণ্ডকালীন ওয়েটার ছিলেন।ওসি মো. মাঈন উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জের ধরে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সামিসহ ৫-৭ জন দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সামিকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই খুনের মূল কারণ অনুসন্ধানে ...
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, সংবাদ

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৭ এপ্রিল) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারপ্রধান। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।বঙ্গবন্ধুকন্যার শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের ...
পবিত্র ঈদুল ফিতর আজ
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতো সবাইকে আনন্দে একাকার করতে আবার এসেছে ঈদ। দীর্ঘ এক মাস রোজা পালনের পর ইসলাম ধর্মাবলম্বীরা সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন করছেন আজ। ঈদ মোবারক।মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ না পাওয়ার পরই চূড়ান্ত হয় ঈদের দিন। এ কারণে বুধবার সূর্য ডুবতেই ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হয় সাক্ষাতে, মোবাইলে, এসএমএসে, ফেসবুকে, মেইলে।আজ (বৃহস্পতিবার) সকালে সারাদেশের মুসলমানরা ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। ঈদের কারণে বহুদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে গ্রামে থাকা পরিজনরা উচ্ছ্বাসে ভাসছেন।নতুন পোশাক পরে ঈদের পুরো দিনই চলবে একে অপরের সঙ্গে কোলাকুলি। বেড়াতে যাবেন একে অপরের বাড়ি, করাবেন মিষ্টিমুখ। ছোটরা নতুন পোশাক পরে বড়দের ক...
আজ উত্তরে স্বস্তির ঈদযাত্রা
জাতীয়, সংবাদ

আজ উত্তরে স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটমুক্তভাবে নির্বিঘ্নে বাড়ি ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন উত্তরবঙ্গের প্রবেশ দাঁড় খ্যাত সিরাজগঞ্জের যাত্রীরা। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকাল পাঁচটায় গাবতলী থেকে রওনা করে রাত আটটায় বাড়ি ফেরায় তারা এ স্বস্তি প্রকাশ করেন।বেলকুচির চালা গ্রামের মো. মাসুদ নামের এক যাত্রী বলেন, দুপুরবেলায়ও শুনলাম বঙ্গবন্ধু সেতুপূর্বে ২২ কিলোমিটার যানজট। এতে অনেকেই গতকাল বিকালে রওনা করে আজ সকালে পৌঁছেছে। রাস্তার এই অবস্থা শুনে বাড়ি পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আলহামদুলিল্লাহ, কোনো জ্যাম ছাড়াই সময়মত বাড়ি পৌঁছেছি।বেলকুচিগামী ঢাকা এক্সপ্রেস গাড়ির চালক আলাউদ্দিন বলেন, ঈদের সময় গাড়ি চালাচ্ছি মনেই হচ্ছে না। মহাসড়ক এরকম যানজটমুক্ত থাকলে যাত্রীদের নিয়ে সময়মত পৌঁছানো যাবে বলে আশা করি।...
ইসলামিক স্টাডিজ বিভাগ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইসলামিক স্টাডিজ বিভাগ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

|| ডক্টর মুহাম্মদ এনামুল হক আজাদ ||আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।"ঈদ মোবারক"ফিলিস্তিন, আরাকান, ইরাক, সিরিয়া, লেবানন, ভারত ও পাকিস্তানসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমান এবং দেশবাসী আপামর জনগণ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত-পরিজন, ছাত্র শিক্ষক বিশেষ করে ইসলাম প্রিয় সিয়াম সাধনাকারী সকল মুত্তাকিদের প্রতি থাকলো এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ এর আন্তরিক ঈদ শুভেচ্ছা, "ঈদ মোবারক"।আল্লাহ আমাদের সকলের সিয়াম সাধনা কবুল করুন এবং সবাইকে সুস্থ রাখুন।রমযান ছিল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। সবর, সৌহার্দ্য , সম্প্রীতি ও কুরআন নাযিলের মাস। এ সকল বিষয়ে আমাদের প্রাপ্তির হিসাব করা সকল মুসলমানের কর্তব্য। কুরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু গভীর হয়েছে, বিশ্ব মুসলিমের প্রতি আমার কর্তব্য কতটুকু পালিত হয়েছে, ...
গরম নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

গরম নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পবিত্র রমজান মাসে দেশজুড়ে টানা কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে মিলেছিল স্বস্তি। কয়েক দিন অধিকাংশ জায়গায় আবহাওয়া শীতল থাকার পর ফের উত্তপ্ত হওয়ার আশঙ্কার কথা জানাল আবহাওয়া অধিদফতর। কয়েক জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারেও ধারণা করছে সংস্থাটি।মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ দুঃসংবাদ জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই।পটুয়াখালীর খেপুপাড়ায় সোমবার (৮ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অফিস বলছে, কক্স...
ইবি অধ্যাপক ড. মোঃ ময়নুল হকের ঈদুল ফিতরের শুভেচ্ছা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

ইবি অধ্যাপক ড. মোঃ ময়নুল হকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অন্যতম জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ ময়নুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশী-বিদেশী বন্ধু, আত্মীয়-স্বজন এবং দেশের আপামর জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।ড. মোঃ ময়নুল হক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশী ও বিদেশী ফেবু বন্ধু সকল, আত্মীয়-স্বজন এবং দেশের আপামর জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। রমাদানুল মোবারকের সাম্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ, সম্প্রীতি ও সহমর্মিতার চেতনায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। দেশ, জাতি ও বৈশ্বিক কল্যাণে আমাদের শ্রম সাধনা নিবেদিত হোক স্রষ্টার পদ সোপানে।...
বঙ্গবন্ধু সেতু-ঢাকাগামী লেন বন্ধ, বাড়ছে যানবাহনের চাপ
জাতীয়, সংবাদ

বঙ্গবন্ধু সেতু-ঢাকাগামী লেন বন্ধ, বাড়ছে যানবাহনের চাপ

আর একদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। যার ফলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। তবে এই মহাসড়কের উত্তরের পথে কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো অবস্থার এখনো সৃষ্টি হয়নি। তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে বন্ধ রাখা হয়েছে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল গ্রহণ। এই কারণে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের সিরাজগঞ্জের মহাসড়কের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, যে যেভাবে পারছেন প্রিয়জনের কাছে ছুটছেন। ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি ফিরতে দেখা গেছে অসংখ্য মানুষকে। এদের মধ্যে নিম্নআয়ের মানুষই বেশি। ঘরমুখো মানুষকে নিয়ে গন্তব্যে ছুটে চলেছে নানান রকমের যানবাহন। মহাসড়কজুড়ে তৎপর থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে এই মহাসড়কে যানবাহনের...
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া। সেইসাথে তিনি আইন অঙ্গনের সকল বিজ্ঞ আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।...
বুধবার ঈদ উদযাপন করবেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী
ধর্ম ও দর্শন, সংবাদ

বুধবার ঈদ উদযাপন করবেন চাঁদপুরের অর্ধশত গ্রামবাসী

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদ উপলক্ষে এরইমধ্যে ওইসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন।মঙ্গলবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাদরা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে। শুক্রবার হাজীগঞ্জের সাদরা দরবার শরিফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে ইমামতি করবেন বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।এছাড়া হাজীগঞ্জের সাদরা দরবার শরিফ সংলগ্ন সাদরা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে ৯টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সাদরা দরবারের পীর মাওলানা আরিফ বিল্লাহ চৌধুরী।হাজীগঞ্জের পীরের অনুসারী হিসেবে ১৯২৮ সাল থেকে...