বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু মঙ্গলবার: ভর্তি ফিতে ছাড় ৫০%
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু মঙ্গলবার: ভর্তি ফিতে ছাড় ৫০%

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হচ্ছে ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে। মঙ্গলবার সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।আট দিনব্যাপী এ মেলা চলবে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।...
আল-হাদীস বিভাগের নতুন সভাপতি প্রফেসর ড. মোঃ আকতার হোসেন
শিক্ষাঙ্গন, সংবাদ

আল-হাদীস বিভাগের নতুন সভাপতি প্রফেসর ড. মোঃ আকতার হোসেন

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে যোগদান করেছেন বিভাগটির সাবেক কৃতি ছাত্র ও শিক্ষক প্রফেসর ড. মোঃ আকতার হোসেন। শনিবার (২০ এপ্রিল ২০২৪) সকালে তিনি এ পদে যোগদান করেন। তিনি বিভাগের আরেক কৃতি ছাত্র ও শিক্ষক প্রফেসর ড. আ ন ম ইকবাল হোসেনের স্থলাভিষিক্ত হলেন। বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক তিনি তিন বছর এ দায়িত্ব পালন করবেন।প্রফেসর আকতার হোসেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।এ পদে যোগদান করায় তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বন্ধুমহল ও শুভানুধ্যায়ী অভিনন্দন জানিয়েছেন। তার যোগ্য নেতৃত্বে বিভাগটি এগিয়ে যাবে বলে সকলে মন্তব্য করেন এবং তার সার্বিক সাফল্য কাম...
রাজধানীতে সুফি মেডিটেশন কর্মশালা
ধর্ম ও দর্শন, সংবাদ

রাজধানীতে সুফি মেডিটেশন কর্মশালা

রাজধানী ঢাকার নারিন্দাস্থ ঢাকা সুফি সেন্টারে দুদিনব্যাপী সুফি মেডিটেশন কর্মশালার আয়োজন করা হয়েছে। শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ এপ্রিল, ২০২৪) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। সুফি সেন্টারের পক্ষ থেকে এ কর্মশালায় অংশগ্রহণের আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে। নিম্নে দেয়া নম্বরে যোগাযোগ করে রেজিষ্ট্রেশনপূর্বক সম্পূর্ণ ফ্রিতে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করা যাবে।সুফি মেডিটেশন কর্মশালা একটি ধ্যানভিত্তিক প্রশিক্ষণ। এটি হলো সর্বাধুনিক ও বিজ্ঞানসম্মত স্পিরিচুয়াল মেডিটেশন পদ্ধতি। আপনার মূল-সত্তাকে উপলব্ধি করার একটি পথ। সুফি মেডিটেশন মানে নিজেকে টুকরো টুকরো করে জানার সাধনা। দেহ-মনে জমে থাকা বহু বছরের বিকার, যাতনা ও ব্যাধি থেকে মুক্তির সহজ উপায়। আধ্যাত্মিকতা, বাস্তব জীবনের উন্নতি, স্বাস্থ্য বা ফিটনেস যাই হোক না কেন, আপনার আকাঙ্ক্ষা অর্জনে আপনাকে সহযোগিতা করার জন্যেই এই সুফি মে...
অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানের ইন্তেকাল : আলেম সমাজের শোক
শিক্ষাঙ্গন, সংবাদ

অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানের ইন্তেকাল : আলেম সমাজের শোক

পঞ্চগড় নুরুন আলা নূর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানের ইন্তেকালে আলেম সমাজে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪) ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেমগণ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ, ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।অধ্যক্ষ ড. মাওলানা আব্দুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন।...
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা সহজ হচ্ছে
জাতীয়, সংবাদ

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা সহজ হচ্ছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা সহজীকরণে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্টদের অবসর সুবিধা ও কল্যাণের অর্থপ্রাপ্তি সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এমপি-সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভার বিস্তারিত তথ্য জানানো হবে।এর আগে, গত ১৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিট...
দাম বাড়ল বোতলজাত সয়াবিনের, কমল খোলা তেলের
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

দাম বাড়ল বোতলজাত সয়াবিনের, কমল খোলা তেলের

বোতলজাত সয়াবিনের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা বাজারে সয়াবিন তেলের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর করা হবে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম এই কথা জানিয়েছেন।এর আগে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় মিলমালিকেরা। পরে গত মঙ্গলবার থেকে নতুন ওই দাম কার্যকরের কথা জানিয়ে বাণিজ্যসচিব বরাবর চিঠি দেয় কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেদিন সয়াবিনের মূল্যবৃদ্ধির ‘সুযোগ নেই’ বলে জানিয়েছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।রোজার আগে, অর্থাৎ ১ মার্চ যখন বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়, তখন ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল ৮০০ টাকা।...
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সরকারপ্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিন প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী ৬৪টি জেলার ৪৬৬টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে। এসব প্রদর্শনীতে স্ব স্ব উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশু যেমন- গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগী, হাঁস, দুম্বা, কবুতর, সৌখিন পাখি, পোষা প্রাণি এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন ইত্যাদি স্থান পাবে।ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালুচেইন ভিত্তিক প্রায় ৪০০টি স্টল স্থাপন কর...
মানারাত ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিওটি চেয়ারম্যান ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিওটি চেয়ারম্যান ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময়-সহ একাডেমিক এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিতে ১৭ এপ্রিল ২০২৪ (বুধবার) দুপুরে গুলশান ক্যাম্পাসে এ পরিদর্শনে আসেন তিনি।এ সময় তিনি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ও রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেনের সঙ্গে কথা বলেন।পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক ও কর্মকর্তা-কর্ম...
ফের আইএসইউ’র উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান
শিক্ষাঙ্গন, সংবাদ

ফের আইএসইউ’র উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) উপাচার্য পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। আগামী চার বছরের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন এবং ১৬ এপ্রিল, ২০২৪ (মঙ্গলবার) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।মানসম্পন্ন উচ্চশিক্ষায় অঙ্গীকারবদ্ধ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানকে শুভেচ্ছা জানিয়েছেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন ...
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে
জাতীয়, সংবাদ

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে দেশের ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এ ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।তফসিল অনুযায়ী, ১১২ উপজেলায় মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে। যাচাই-বাছাই হবে ৫ মে।ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে।নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।নির্বাচন কমিশন জানিয়েছে, এই দফায় ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে ভোটগ্রহণ হবে।এর আগে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১ এ...