বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

আগুনে পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা
সংবাদ, সারাদেশ

আগুনে পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা

তীব্র দাবদাহের মধ্যে পূর্ব সুন্দরবনের গহীনে আগুন লেগেছে। এরইমধ্যে এ আগুন ছড়িয়ে পড়েছে দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে। অগ্নিকাণ্ডের ১৮ ঘন্টা পার হয়ে গেলেও এ আগুন এখনো নেভেনি। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরাও আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ জানান, আগুন লাগার খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস এলেও কিছু কারণে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। আজ ভোর থেকে আগুন নেভাতে কাজ করছে পাঁচটি ইউনিট।গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুরুতে বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়।ব...
আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, মানতে হবে যেসব শর্ত
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, মানতে হবে যেসব শর্ত

তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক দফা ছুটি ঘোষণার পর আজ রবিবার (৫ মে) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তবে শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদানে বেশকিছু শর্ত মানতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি পালন সাপেক্ষে রবিবার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।২৫ এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপপ্রবাহের কারণে গত ২০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘোষিত ছুটি শেষ হওয়ার পর সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হলো।এতে আরও বলা হয়...
মানবিক গুণাবলী অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
শিক্ষাঙ্গন, সংবাদ

মানবিক গুণাবলী অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মানবিক গুণাবলী অর্জন ছাড়া শিক্ষার কোনো মূল্য নেই। আপনি যত বড় শিক্ষিতই হোন না কেন, যদি মানুষের মতো মানুষ না হন, মানুষের বিপদ-আপদে এগিয়ে না আসেন, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র শিক্ষার্থীসহ সবাইকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার এ আহ্বান জানান। শনিবার (৪ মে ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের খেলার মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে গম্ভীরা, সংগীত, কৌতুক পরিবেশন, কবিতা আবৃত্তি ও নাটক-নাটিকা মঞ্চায়নের পাশাপাশি পিঠা-পুলি, চটপটি-ফুসকা, আচারসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাদ্যপণ্য এবং হস্ত ও ক...
হাদীস বিভাগের সদ্য সাবেক সভাপতি ড. ইকবালের মৃত্যুতে থিওলজী অনুষদের ডিনের শোক
শিক্ষাঙ্গন, সংবাদ

হাদীস বিভাগের সদ্য সাবেক সভাপতি ড. ইকবালের মৃত্যুতে থিওলজী অনুষদের ডিনের শোক

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য সাবেক সভাপতি, বিভাগটির প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও প্রফেসর ড. আ. ন. ম. ইকবাল হোসাইনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি।শনিবার (৪ মে) এক বিবৃতিতে তিনি বলেন, আ. ন. ম. ইকবাল হোসাইন অত্যন্ত মেধাবী, প্রথিতযশা আলেমেদ্বীন, আল্লাহভীরু এবং সমুন্নত ব্যক্তিত্বের অধিকারী ও অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। সে সর্বদা দ্বীনের খেদমতে নিজেকে আঞ্জাম দিয়ে গেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।প্রফেসর ড. আ. ন. ম. ইকবাল হোসাইন দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাস্থ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতরা...
মারা গেলেন ইবির হাদীস বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান ড. ইকবাল হোসাইন
শিক্ষাঙ্গন, সংবাদ

মারা গেলেন ইবির হাদীস বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান ড. ইকবাল হোসাইন

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও অধ্যাপক এবং সদ্য সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম ইকবাল হোসাইন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।গতরাত (৩ মে দিবাগত) আড়াইটায় ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যৃকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।ড. ইকবালের মৃত্যুতে আল হাদীস বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।প্রসঙ্গত, ড. ইকবাল হোসাইন ১৯৭৩ সালের পহেলা ম...
৩ বছর পর জামিনে কারামুক্ত মাওলানা মামুনুল হক
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

৩ বছর পর জামিনে কারামুক্ত মাওলানা মামুনুল হক

দীর্ঘ তিন বছর কারাভোগের পর জামিনে থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।শুক্রবার (০৩ মে) ১০টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।এদিকে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা ছিল বৃহস্পতিবার (২ মে) রাতেই। কিন্তু রাতে মুক্তি পাননি।হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের জামিনে মুক্তি পাওয়ার খবরে রাতে গাজীপুরের কাশিমপুর কারা ফটকে ভিড় করেন তার সমর্থক ও সংগঠনটির নেতাকর্মীরা।প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ২০২১ সালের ৩ এপ্রিল এক নারীর সঙ্গে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমা...
গাজায় খাদ্য বিতরণ করেছে হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় খাদ্য বিতরণ করেছে হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন

যুদ্ধ বিধ্বস্ত গাজার খান ইউনিসের আশ্রয় শিবিরের অনাহারে থাকা অসহায় ক্ষুধার্ত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশের হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন।আমেরিকাভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের চ্যারিটি সংস্থা আশ ফাউন্ডেশনের সহযোগিতায় আজ দুপুরে ফিলিস্তিনের গাজাস্থ খান ইউনিসের আল মায়াউশির বিভিন্ন ক্যাম্পে ১২৫০ জন অসহায় ক্ষুধার্ত শিশুর মাঝে বিতরণ করা হয় রান্না করা খাবার।কায়রোতে অবস্থানরত হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রজীবুল হক বলেন, মিশরে আমাদের সংক্ষিপ্ত সফরের নানামুখী কর্মসূচির মধ্যে গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরে খাদ্য বিতরণ করতে পেরে ভালো লাগছে। বাংলাদেশি সাধারণ মানুষের অনুদানে শতশত শিশুর মুখে ক্ষণিকের জন্য হলেও হাসি ফোটাতে পেরেছি।তিনি এই মহতি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য আশ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।গাজার প্রত্যন্ত এলাকায় কাজ করা চ্যারিটি ...
মানবতার মুখোশ পরা মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

মানবতার মুখোশ পরা মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।বৃহস্পতিবার (২ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ রয়েছে। সে চিকিৎসক না হওয়া সত্ত্বেও মৃত্যু সনদ প্রদান করতো। চক্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের সনাক্ত এবং ন্যায় বিচারের স্বার্থে সাত দিনের রিমান্ড...
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
জাতীয়, সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। নোটিশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।বৃহস্পতিবার (২ মে) রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়েছে যদি একান্তই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময়ে ক্লাসের সময় সকাল শিফট ভোর ৬টা থেকে সকাল ৮টা এবং ডে শিফট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চালু রাখতে হবে। পাশাপাশি প্রচলিত পেপার প...
আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরী করছে এশিয়ান ইউনিভার্সিটি : এইউবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সংবাদ

আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরী করছে এশিয়ান ইউনিভার্সিটি : এইউবি উপাচার্য

স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সিরোমনি ও কালচারাল ফেস্ট আয়োজনের মধ্য দিয়ে নবাগত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।নয়নাভিরম প্রাকৃতিক পরিবেশ আর সুবিশাল ক্যাম্পাস দেখে নবীন ছাত্রছাত্রীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা তাদের আগামীর স্বপ্ন বাস্তবায়নে বেছে নিয়েছে স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষার অলোকবর্তিকা এই বিশ্ববিদ্যালয়কে।ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান, মালয়েশিয়া আইআইইউএম এর গোল্ড মেডালিস্ট, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ও অষ্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড...