বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় আমেরিকা: ডোনাল্ড লু
জাতীয়, সংবাদ

আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চায় আমেরিকা: ডোনাল্ড লু

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার (১৫ই মে) বিকাল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, আমেরিকা ও বাংলাদেশের মধ্যে আস্থার জায়গা পুনর্নির্মাণ করতে চাই। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে চাই।তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলেছিলাম। যে চাওয়াটা ছিল দুই দেশেরই। কিন্তু তখন এক ধরনের টেনশন তৈরি হয়েছিল। এখন আমরা সামনে এগোতে চাই।এছাড়াও বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম অধিকারের পাশাপাশি, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান ডোনাল্ড লু।...
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ওবায়দুল কাদের
জাতীয়, সংবাদ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ওবায়দুল কাদের

রাজধানীতে ব্যাটারিচালিত কোনো রিকশা না চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এ নির্দেশ দেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এ ছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সিটিতে যাতে ব্যাটারিচালিত রিকশা না চলে, সে বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে, তারও ব্যবস্থা করুন।উচ্চ হর্ন নিয়ে মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি, এখন থেকে ১০ বছর আগেই আমার প্রোটেকশন গাড়িতে হুটার বাজে না। ঢাকায় হয় না, ঢাকার বাইরে হয় না। হুটার বাজানো বন্ধ করা দরকার। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না।সারা দেশে মোটরসাইকে...
নতুন শিডিউলে ৫ মিনিট পরপর চলবে মেট্রোরেল
সংবাদ, সারাদেশ

নতুন শিডিউলে ৫ মিনিট পরপর চলবে মেট্রোরেল

যাত্রী চাহিদা বিবেচনায় শীঘ্রই নতুন শিডিউলে চলবে মেট্রোরেল। পরিবর্তিত শিডিউলে আট মিনিটের পরিবর্তে পাঁচ মিনিট পরপর ছাড়বে ট্রেন। তবে মেট্রোরেল প্রতি শুক্রবারও চালু রাখার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলছেন, আপতত ছয় দিনই চলবে মেট্রো। এখনই শুক্রবারে চালুর কোনো পরিকল্পনা নেই।বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।এই অবস্থায় যাত্রীরাও মনে করছেন, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সময় কমিয়ে আনতে পারলে চাপ ...
বিরল রোগে মারা গেল ইবি শিক্ষার্থী সামিয়া
শিক্ষাঙ্গন, সংবাদ

বিরল রোগে মারা গেল ইবি শিক্ষার্থী সামিয়া

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী সামিয়া জান্নাত ফুল ভাসকুলাইটিস নামক এক বিরল রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী এই তথ্য নিশ্চিত করেছেন।মৃত সামিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষার্বষের শিক্ষার্থী। সে তার ব্যাচের মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী। তার বাড়ি পাবনা জেলার সদর উপজেলায়। পিতা শাফারত আলী স্বাধীন ও মা শারমিন সুলতানার তিন সন্তানের মধ্যে সামিয়া ছিল দ্বিতীয়।জানা যায়, সামিয়ার এই রোগটি ২০২০ সালের দিকে ধরা পরে। এরপর এক বছর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও গত ছয় মাস থেকে আবার অসুস্থ হয়ে পড়ে সে। এ রোগের কারণে সামিয়ার প্রতিটা অর্গানে সমস্যা দেখা দিয়েছিল। যেমন- কিডনি ...
১৮৬৫১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন
ধর্ম ও দর্শন, সংবাদ

১৮৬৫১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।বুধবার (১৫ মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে । আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ...
আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভারসিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৫ই মে) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। তিনি আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন।১৫-১৬ই মে ঢাকায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করছে ইউএনএফপিএ।বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং বিশ্বের স্থানান্তরিত জনসংখ্যার সুযোগগুলো অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে এ সংলাপ।চলতি বছর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিপিডি)।উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, ইউএনএফপিএ'র নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানেম, বাংলাদেশের স্বাস্থ্য ও পর...
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’
জাতীয়, সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’

স্বস্তির বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। গতকাল আবহাওয়া অধিদফতর সূত্রে তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ শুরুর আভাস পাওয়া গেছে।এর মধ্যেই ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ভারতের আবহাওয়া অফিস বলছে- চলতি মাসের শেষের দিকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’।চার বছর আগে, অর্থাৎ ২০২০ সালের ২০ মে মাসেই দেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'আম্ফান'। সে সময় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল। তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়। এবার সেই আম্ফান আঘাত হানার মাসেই ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের।ভারতীয় আবহাওয়া অফিস বলছে— বঙ্গোপসাগরে ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। যা আগামী ২০ মের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে ঘূর্ণিঝড়টির অভিমুখ কিংবা গত...
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
খেলাধুলা, সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

আর মাত্র ১৮ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। আইসিসির জমজমাট এই আয়োজন এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। এই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এমনকি বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন।বাংলাদেশর বিশ্বকাপ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।রিজার্ভ ক্রিকেটার: আফিফ হোসেন, হাসান মাহমুদ।...
চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু
ধর্ম ও দর্শন, সংবাদ

চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু

চট্টগ্রাম থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। মঙ্গলবার (১৪ই মে) ভোররাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন।এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি হাজিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় চলতি বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।...
ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
আন্তর্জাতিক, সংবাদ

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এ কর্মকর্তা।মঙ্গলবার (১৪ই মে) বেলা ১১টার পর কলম্বো থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু।জানা গেছে, ঢাকা সফরের সময় লু সংশ্লিষ্টদের সঙ্গে হতে যাওয়া বৈঠকগুলোতে ব্যবসা-বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষাসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন। নিরাপত্তা ইস্যুকে প্রধান অগ্রাধিকার দিয়ে ওয়াশিংটন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে চাইবে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়গুলো গণতন্ত্র, মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা অব্যাহত রাখবে দেশটি।...