মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩

সংবাদ

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
জাতীয়, সংবাদ

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২০ মে) পৃথক বার্তায় শোক জানান রাষ্ট্র ও সরকারপ্রধান।শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে সম্বোধন করে একটি শোক বার্তা পাঠিয়েছেন।শোক বার্তায় বলা হয়েছে, ‘মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের বহনকারী হেলিকপ্টারের থাকা অন্যান্য সফর সঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দুঃখের এই...
বঙ্গবন্ধু শান্তি পদক চালু হচ্ছে
জাতীয়, সংবাদ

বঙ্গবন্ধু শান্তি পদক চালু হচ্ছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি শান্তি পদক চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ দেওয়া হবে।সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তিকে এই পুরস্কার দেবে সরকার। পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক লাখ ডলার (প্রায় এক কোটি ১৭ লাখ টাকা) দেওয়া হবে। এছাড়া ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণ পদক ও সনদ দেওয়া হবে।সচিব জানান, পদক দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ...
ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
আন্তর্জাতিক, সংবাদ

ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানের নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।সোমবার (২০শে মে) স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি জানিয়েছেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।...
ইউআইটিএসের ইইই বিভাগে বিদায়ী সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের ইইই বিভাগে বিদায়ী সংবর্ধনা

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ে পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইইই ক্লাব।ইইই বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবেদুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ইয়াসিন আলী।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তোমরা যারা আজ বিদায় নি...
হবিগঞ্জে ভয়াবহ আগুনে ৪ দোকান পুড়ে ছাই
সংবাদ, সারাদেশ

হবিগঞ্জে ভয়াবহ আগুনে ৪ দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের মার্কুলি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২০ মে) ভোর ৬টার দিকে জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজন জানায়, একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর পূর্বেই স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ৪টি দোকানের ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।...
হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
আন্তর্জাতিক, সংবাদ

হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি। সোমবার (২০ মে) সিএনএন, বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল রবিবার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।এ ঘটনার পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এ ছাড়া বিশ্বনেতারা ইরান...
দিনাজপুরের বেদানা লিচু বাজারে আসছে এক সপ্তাহ পরেই
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ, সারাদেশ

দিনাজপুরের বেদানা লিচু বাজারে আসছে এক সপ্তাহ পরেই

বাজারে উঠতে শুরু করেছে লিচু। গ্রীষ্মকালীন এ রসালো ফল খুব কম সময়ের জন্য আসে। তবে সারাদেশে স্বাদে ও রসে এগিয়ে দিনাজপুরের লিচু। টুকটুকে লাল রঙ আর রসালো স্বাদের জন্য দিনাজপুরের লিচুর কদর সর্বত্র। এর মধ্যে বেদানা লিচুর চাহিদা সব থেকে বশি। মৌসুম এলেই এই লিচুর জন্য অপেক্ষায় থাকেন সবাই।জানা গেছে, ৭ থেকে ১০ দিন পরে বাজারে আসবে দিনাজপুরের লিচু। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লালচে গোলাপি ও সুবজ রঙের লিচু। তবে এখনো অতিরিক্ত তাপদাহে গাছেই লিচু নষ্ট হাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষি অফিসের পরামর্শে বাগানে গাছের গোড়ায় পানি ও লিচুর গাছে ছিটানো হচ্ছে কীটনাশক।দিনাজপুর চাল ও লিচুর জন্য বিখ্যাত। লিচুর রাজ্য হিসেবে দিনাজপুরের আলাদা সুনাম রয়েছে। ১৩টি উপজেলাতেই কম-বেশি লিচুর আবাদ হয়। সবচেয়ে বেশি চাষ হয় সদর উপজেলার মাসিমপুর, উলিপুর, আউলিয়াপুর, মহব্বতপুর, বিরলের মাধববাটি, করলা, রবিপুর, রাজারামপুর,...
সৌদি আরব গেলেন ৩০৮১০ হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি আরব গেলেন ৩০৮১০ হজযাত্রী

চলতি মৌসুমে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২০শে মে রাত ২টা ৫৯ মিনিট) সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ জন হজযাত্রী। মোট ৭৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৭ হাজার ৬৩ জন সেখানে গিয়েছেন। ৮২ হাজার ৫৬৫টি ভিসা এখন পর্যন্ত ইস্যু করা হয়েছে।হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এই তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।হেল্পডেস্কে তথ্যমতে, ৭৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩২টি, সৌদি এয়ারলাইনসের ২৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।...
ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক, সংবাদ

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। যে স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে তার খোঁজও মিলেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্স্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পরিস্থিতি ভালো নয়।ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, উদ্ধারকারীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন।তিনি বলেন, হেলিক্প্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে তারা মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছেন। এর আগে জানা যায় যে, উদ্ধারকাজে সহযোগিতার জন্য ইরানে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া।অনুসন্ধানে সহযোগিতা করার জন্য ৪...
ডক্টরেট ডিগ্রিতে ভূষিত যুক্তরাষ্ট্রের বিড়াল
আন্তর্জাতিক, সংবাদ

ডক্টরেট ডিগ্রিতে ভূষিত যুক্তরাষ্ট্রের বিড়াল

বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রিতে ভূষিত করা হয়েছে একটি বিড়ালকে। বিড়ালটির নাম ম্যাক্স। যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে এই ডিগ্রি দেওয়া হয়।রবিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি বার্তা সংস্থা।অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্ট অনুসারে, ম্যাক্স নামের ওই বিড়ালটিকে ইঁদুর শিকার বা ঘুমানোর কৃতিত্বের জন্য নয়, ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস তাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে তার বন্ধুত্বপূর্ণ আচরণের স্বীকৃতি হিসেবে।ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস এক ফেসবুক পোস্টে বলেছে, ম্যাক্স বছরের পর বছর ধরে ক্যাসেলটন পরিবারের একজন স্নেহময় সদস্য।ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশদ্বারের রাস্তায় পাশেই বাস করে এক পরিবার। সেই পরিবারই এই বিড়ালটির মালিক।বিড়ালের মালিক অ্যাশলে ডাও বলেন, ‘বিড়ালট...