ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল শরীফের প্রাণ
গত ২ দিন ধরে উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় রেমাল। এই প্রবল ঘূর্ণিঝড়ের হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে পটুয়াখালী জেলার কাওয়ারচর এলাকায় শরীফ হাওলাদার (২৭) নামের এক যুবক সাগরে ভেসে গিয়ে মারা গেছেন।রবিবার (২৬ মে) দুপুরে পটুয়াখালীর মহিপুর উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে পটুয়াখালী জেলার কাওয়ারচর এলাকায় শরীফ হাওলাদার নামের এক যুবক সাগরে ভেসে গিয়ে মারা গেছেন। তার লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে।তিনি আরও জানান, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর একটার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। এ সময় সমুদ্রের জলোচ্ছ্ব...
