ঘূর্ণিঝড় রেমালের রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল ঢাকায় আঘাত হানতে শুরু করে বিকেল থেকে। এ আঘাত চলে রাতভর। এই ঝড়বৃষ্টির রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার (২৭ মে) রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে খিলগাঁও থানা এলাকায় দুইজন এবং যাত্রাবাড়ীতে একজন রয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, যাত্রাবাড়ী এলকায় বিদ্যুৎস্পৃষ্টে লিজা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে নোয়াখালীর চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে। যাত্রাবাড়ীতে বাসায় থাকে লিজার পরিবার।তার বোন মরিয়ম জানান, বাসার পাশে টিনের বেড়া স্পর্শ করলে লিজা বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।অপরদিকে, সোমবার রাত ১১টার দিকে খিলগাঁওয়ের সি...
