সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
জাতীয়, সংবাদ

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।মঙ্গলবার (১১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৩ জুন ২০২৪ অপরাহ্ন হতে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ন থেকে ৩ (তিন) বৎসরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।’প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিনি বেতনভাতা পাবেন।...
একজন দক্ষ শিক্ষকই যোগ্য শিক্ষার্থী তৈরীর কারিগর: ইআবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সংবাদ

একজন দক্ষ শিক্ষকই যোগ্য শিক্ষার্থী তৈরীর কারিগর: ইআবি উপাচার্য

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, একজন দক্ষ শিক্ষকই যোগ্য শিক্ষার্থী তৈরীর কারিগর। তিনি বলেন, শিক্ষকগণের দক্ষতা ও অধ্যক্ষগণের নিজস্ব দূরদর্শী চিন্তা, পরিকল্পনা ও যথাযথ কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা ব্যবস্থা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারলেই সেই শিক্ষা প্রতিষ্ঠান সার্থক। উপাচার্য আরও বলেন, ‘মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আর্থিক এবং পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও শৃংখলা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সোমবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন হলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত “প্রাথমিক পাঠদান ও পরীক্ষাকেন্দ্রের অনুমতিপ্রাপ্ত মাদরাসাসমূহের অধ্যক্ষগণকে নিয়ে প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক, আর্থিক ও পরীক্ষা পরিচালনা সংক্রান্ত দক্ষতা উন্নয়ন” শীর্ষক দিনব্যাপি এক প্র...
বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের সিরডাপ-২০২৪ এর আজিজ-উল হক রুরাল ডেভেলপমেন্ট পদক অর্জন
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের সিরডাপ-২০২৪ এর আজিজ-উল হক রুরাল ডেভেলপমেন্ট পদক অর্জন

বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ)-কে ২০২৪ সালের সিরডাপ (CIRDAP)-এর আজিজ-উল হক রুরাল ডেভেলপমেন্ট পদকের জন্য নির্বাচিত করা হয়। ৬ জুন (বৃহস্পতিবার) ব্যাংককে অনুষ্ঠিত সিরডাপ (CIRDAP)-এর ২৪তম গভর্নিং কাউন্সিলের উদ্বোধনির দিন বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক, তার প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মানজনক পদকটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।থাইল্যান্ড সরকারের কৃষি ও সমবায় উপমন্ত্রী জনাব আথাকর্ন সিরিলাথায়কর্ন সৈয়দ মাহমুদুল হকের হাতে এই সম্মানজনক পদকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মুহাম্মদ তাজুল ইসলাম এবং সিরডাপ (CIRDAP)-এর অন্তর্ভূক্ত অন্যান্য সদস্য দেশের মন্ত্রীবর্গ।এ বছরের সিরডাপ (CIRDAP)-এর আজিজ-উল হক রুরাল ডেভেলপমেন্ট পদক গ্রামীণ অর্থনীতির সমন্বিত উন্নয়নের লক্ষ্যে মৎস্য চাষখা...
দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার কার্যক্রম উন্নয়ন ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার কার্যক্রম উন্নয়ন ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

"দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা" শীর্ষক প্রকল্পের কার্যক্রম উন্নয়ন ও টেকসই বিষয়ক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ জুন) রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়। এতে রাজশাহী বিভাগের দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বক্তব্য রাখেন এই মাদ্রাসার সিরাজগঞ্জ বেলকুচির ক্ষিদ্রমাটিয়া শাখার প্রধান শিক্ষক মো. আল আমিন-সহ বিভিন্ন শাখার প্রধানবৃন্দ। বক্তাগণ মাদ্রাসার পক্ষে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন।...
ঈদ যাত্রায় বিআরটিসির অগ্রিম টিকিট মিলছে আজ থেকে
জাতীয়, সংবাদ

ঈদ যাত্রায় বিআরটিসির অগ্রিম টিকিট মিলছে আজ থেকে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে দেশের রাষ্ট্রীয় গণপরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। এই ঈদ স্পেশাল সার্ভিসের আওতায় যাত্রী পরিবহন করা হবে ১৩-১৮ জুন পর্যন্ত। এই ৬ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার (১০ জুন)।বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) শুকদেব ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।শুকদেব ঢালী গণমাধ্যমকে বলেন, বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষ্যে স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে। ঈদ উপলক্ষ্যে আগামী ১৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট সোমবার সকাল থেকে বিক্রি শুরু হবে। আমাদের বাস চলবে ১৮ই জুন পর্যন্ত।...
অনন্ত জলিল হজে যাচ্ছেন, সফরসঙ্গী আড়াই শ
বিনোদন, সংবাদ

অনন্ত জলিল হজে যাচ্ছেন, সফরসঙ্গী আড়াই শ

পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তবে তিনি একা যাচ্ছেন না, তার সঙ্গে রয়েছে আরও আড়াই শ জনের বিশাল এক দল। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।জানা গেছে, প্রায় ২৫০ জন সফরসঙ্গী নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। অনন্ত বলেন, ‘এর আগে আমি সপরিবারে ৯ বার ওমরাহ করেছি। এবারই প্রথম হজ করতে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’এর আগে গত বছরের শেষের দিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। এবার যাচ্ছেন হজ পালনে।...
ইউআইটিএসে গবেষণা প্রকাশনার উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে গবেষণা প্রকাশনার উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

"গবেষণা থেকে প্রকাশনা" শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার পরিচালনা করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এই আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিএস ও INTI ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া (#516 QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2025) এর সাথে এই সহযোগিতামূলক প্রচেষ্টাটি একাডেমিক প্রকাশনার ক্রমবর্ধমান বিশ্বে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং কৌশলগুলির সাহায্যে গবেষকদের ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে।ওয়েবিনারে INTI ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং আইসিআইটি ২০২৪ -এর কনফারেন্স চেয়ার অধ্যাপক আই.আর. ডঃ মালাথি বাটুমালায় আই মূল বক্তব্য প্রদান করেন। ইউআইটিএসের ইংরেজি, সমাজকর্ম, আইন, বিজনেস স্টাডিজ, সিএসই, আই...
বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়
সংবাদ, সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোরবানির পশুবাহী এবং পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। তবে স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন।সোমবার (১০ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, অন্য সময়ের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহন বেড়েছে। তবে যানবাহন চলাচল স...
আজ থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন, যাবে কোরবানির পশুও
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

আজ থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন, যাবে কোরবানির পশুও

আম পরিবহনের জন্য আজ সোমবার (১০ জুন) থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। তবে গত বছরের ন্যায় এবছর ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চালু না হওয়ায় একই ট্রেনে আমের সঙ্গে কোরবানির পশু পরিবহন করা হবে।রবিবার (৯ জুন) রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।তিনি গণমাধ্যমকে জানান, এই বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মাসেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা প...
ফিলিস্তিনে ইসরায়েলি সেনার আত্মহত্যা
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলি সেনার আত্মহত্যা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক চাকরিতে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পর এক ইসরায়েলি রিজার্ভ সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে ওই সেনা ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ রোগে আক্রান্ত ছিল দাবি করে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন প্রকাশ করেছে। তার পরিবার গতকাল রবিবার বলেছে, যুদ্ধে ফিরে যাওয়ার আদেশ পাওয়ার পরেই নিজের জীবন নিয়েছেন তিনি। নিহত এই আত্মহত্যাকারী সেনার নাম এলিরান মিজরাহি।গত বছরের ৭ অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর রিজার্ভ এই সেনা সদস্যকে ডাকা হয়েছিল। ইসরায়েলে সুপারনোভা সঙ্গীত উৎসবে হামাসের আমলায় নিহতদের মৃতদেহ উদ্ধার করার দায়িত্বে ছিলেন তিনি। এরপর তাকে গাজায় পাঠানো হয়।যুদ্ধে গত এপ্রিলে আহত হওয়ার আগ পর্যন্ত তিনি কম্ব্যাট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ইসরায়েলে ফিরে আসেন। গত শুক্রবার তাকে গাজার রাফায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি আত্মহত্...