সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচল শুরু
জাতীয়, সংবাদ

‘ঈদ স্পেশাল ট্রেন’ চলাচল শুরু

ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১২ জুন) থেকে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রার সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৭ ও ৮) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; কক্সবাজার ঈদ স্পেশাল (৮ ও ৯) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরে ৭ দিন চলাচল করবে।এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল (১৫ ও ১৬) জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে আগামী ১৩-১৫ জুন (৩ দিন) ও ঈদের পরে ২১-২৩শে জুন (৩ দিন) চলাচল করবে।অন্যদিকে শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২) ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়া ...
বিমান বিধ্বস্ত, পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট নিহত
আন্তর্জাতিক, সংবাদ

বিমান বিধ্বস্ত, পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট নিহত

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ আরোহী।মঙ্গলবার (১১ জুন) দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস নাউ। এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় ও মন্ত্রিসভা থেকে সাধারণ জনগণকে জানাতে চাই, সোমবার (১০ জুন) নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাওলোস ক্লাউস চিলিমাসহ ১০ জনকে মঙ্গলবার (১১ জুন) সকালে চিকানগাওয়ায় পাওয়া গেছে।’এতে আরও বলা হয়, দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মালাউইয়ের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস, বেসামরিক বিমান চলাচল বিভাগসহ বিভিন্ন সংস্থা অনুসন্ধা...
৪০ হাফেজের বিয়ের মাধ্যমে মসজিদ উদ্বোধন
আন্তর্জাতিক, সংবাদ

৪০ হাফেজের বিয়ের মাধ্যমে মসজিদ উদ্বোধন

সিরিয়ার এজাজ শহরে একটি মসজিদের উদ্বোধনে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। মসজিদটি ৪০ জন হাফেজে কোরআনের বিয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।এজাজ শহরে অভিনব এই ঘটনাটি ঘটেছে। নান্দনিক ওই মসজিদের নাম জামে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। মসজিদটির উদ্বোধন উপলক্ষে অভিনব ও চমৎকার এ আয়োজনটি করে মানবাধিকার সংস্থা ‘ইকরা’।৪০ জন হাফেজের মধ্যে একজন হলো আয়মান হাজ মুস্তফা। তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিয়ে আল্লাহর রাসুলের (সা.) একটি সুন্নত। এটি যুবকদের প্রতি রাসুলের ওসিয়তও বটে। নবিজির সুন্নত বাস্তবায়ন করতে পেরে আজ খুব ভালো লাগছে এবং অনেক আনন্দ অনুভব করছি।হামজা বারবুরি নামের আরেক হাফেজ বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একইসঙ্গে শুকরিয়া আদায় করছি, যারা আমাদের বিয়ের কার্যক্রমকে সহজ করার ব্যবস্থা করেছেন তাদের।উদ্বোধন উপলক্ষে মসজিদ ও এর চত্বর নান্দনিকভাবে সাজানো হয়। এসময় হাফেজরা ঘোড়ায় চড়ে এবং ঐ...
সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি পৌঁছেছেন ৮২ হাজার ৭৭২ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৮২ হাজার ৭৭২ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। সৌদি যাত্রার ফ্লাইট শেষ হবে আজ।বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত সর্বমোট ৮২ হাজার ৭৭২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ২০৯টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭২টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩২টি।এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। তাদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১২ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি...
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
জাতীয়, সংবাদ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হবে।বাংলাদেশে দিবসটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এই দিবস পালন উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সব ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২৫ প্রণয়ন করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশ থেকে সব ধরনের শিশুশ্রম নির্মূল করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, ২০১০’ ও জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্...
ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাতের সূচি প্রকাশ
ধর্ম ও দর্শন, সংবাদ

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাতের সূচি প্রকাশ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) অনুষ্ঠিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় এ উৎসবে ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করবেন। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই ৫ জামাতের সময়সূচি ও ইমাম-মুকাব্বিরের নাম প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (১১ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদুল আজহার দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলা...
দারুননাজাত একাডেমিতে এরাবিক-ইংলিশ স্পেলিং বি প্রতিযোগিতা
শিক্ষাঙ্গন, সংবাদ

দারুননাজাত একাডেমিতে এরাবিক-ইংলিশ স্পেলিং বি প্রতিযোগিতা

বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো দারুননাজাত একাডেমির Class wise 1st Arabic-English Spelling Bee & Vocabulary Competition 2024। শ্রেণিভিত্তিক এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। শনিবার (৮ জুন) প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আব্দুল্লাহ যোবায়ের। সভাপতিত্ব করেন দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ যোবায়ের বলেন, আজকের এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে। দারুননাজাত একাডেমি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।অনুষ্ঠানের সভাপতি ও দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ম...
ইউআইইউ ক্যানস্যাট প্রতিযোগিতা ২০২৪ -এ এশিয়ায় ৩য়
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ ক্যানস্যাট প্রতিযোগিতা ২০২৪ -এ এশিয়ায় ৩য়

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘ইউআইইউ অ্যাস্ট্রো’ দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি দ্বারা আয়োজিত ক্যানস্যাট ২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় ৩য় স্থান এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ০৬ -০৯ জুন ২০২৪ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির স্পনসর হিসাবে ছিলো নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল), সিমেন্স ইত্যাদি।ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা, যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলির জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইন কাজ করে। এই স্যাটেলাইটটিকে প্রায় ৬৭০ - ৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ, সফল স্থাপনা প্রদর্শন এবং সফলভাবে অবতরণ না হওয়া পর্যন্ত সকল তথ্য প্রদর্শন করা।ক্যানস্যাট প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশ থেকে ৫টি দলসহ বিশ্বের মোট ৮০টি দল অংশগ্রহণ করে। এর মধ্...
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল আরও সাড়ে ১৮ হাজার পরিবার
জাতীয়, সংবাদ

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল আরও সাড়ে ১৮ হাজার পরিবার

সবার জন্য আবাসন নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২ এর অধীন ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির আওতায় এবার জমিসহ বিনামূল্যে ঘর পেল আরো ১৮ হাজার ৫৬৬ ভূমি ও গৃহহীন পরিবার।মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেওয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর দেশের আরো ২৬টি জেলার সব উপজেলাসহ মোট ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে দেশের মোট ৫৮টি জেলা ও ৪৬৪টি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হলো।আসন্ন ঈদুল আজহার আগেই শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ঘরগুলো হস্তান্তর করা হবে অসহায় পরিবারগুলোর মাঝে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চর ফ্যাশন ও কক্সবাজারের ঈদগাঁও এলাকার উপকারভোগীদের সঙ্গে কথাও বলেন।আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা ...
এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৭৯৫৫৯ বাংলাদেশী হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৭৯৫৫৯ বাংলাদেশী হজযাত্রী

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭৯ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবের গিয়ে এ বছর মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (১১ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।সোমবার (১০ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, হজ করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া ১৫জন বাংলাদেশীর মধ্যে পুরুষ ১৪ জন, নারী একজন। মক্কায় ১১ জন এবং মদিনায় চারজন মারা গেছেন।সৌদিতে আগামী ১৫ জুন৷ এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব...