একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।রবিবার (২৩ জুন) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।অনলাইনে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল ও পরবর্তী সব নির্দেশনা জানতে পারবেন।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, প্রথম ধাপের ফল পাওয়ার পর শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে পরবর্তী করণীয়গুলো সম্পন্ন করতে হবে। ভুল করলে বা কোনো সমস্যায় পড়লে, তাৎক্ষণিক হটলাইন নম্বরে বা সরাসারি শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে। আশা করি–সব শিক্ষার্থী সফলভাবে কলেজে ভর্তির সুযোগ পাবে।বিজ্ঞাপনজানা যায়, গত ২৬ মে সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে সার্ভার জটিলতায় তা একদিন পিছিয়ে যায়। ২৭ মে থেকে শিক্ষার্থীরা আবেদন শুরু কর...
