সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

‘শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা করছে সরকার’
জাতীয়, সংবাদ

‘শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা ২ বছর করার পরিকল্পনা করছে সরকার’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা করছে সরকার। তাদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আর দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা।বৃহস্পতিবার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।বিজ্ঞাপনপ্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা চায় সরকার। তিনি বলেন, ১৫ বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে এবং মানসম্মত প্রাথমিক ...
আফগানদের থামিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
খেলাধুলা, সংবাদ

আফগানদের থামিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আফগানদের থামিয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। যে কোনো বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠা প্রোটিয়াদের। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। আরেকটি আফগানি রূপকথার জন্ম না দিয়েই রশিদ খানদের থেমে যেতে হলো সেমিফাইনালেই।বিজ্ঞাপনফাইনালে ওঠার লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রশিদ খানের দল। প্রোটিয়াদের বোলিং তোপে ১১.৫ ওভারেই ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারায় শুধু দক্ষিণ আফ্রিকা। এরপর ৮.৫ ওভারেই ৬০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।সংক্ষিপ্ত স্কোর:আফগানিস্তান: ৫৬/১০ (১১.৫ ওভার)দক্ষিণ আফ্রিকা: ৬০/১ (৮.৫ ওভার)ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।...
এমআইইউতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে সিআইইউডির সঙ্গে এমওইউ সম্পন্ন
শিক্ষাঙ্গন, সংবাদ

এমআইইউতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে সিআইইউডির সঙ্গে এমওইউ সম্পন্ন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে হতে যাচ্ছে। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সিআইইউডি) মাঝে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।বিজ্ঞাপনমানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুইক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান উপস্থিত ছিলেন।অন্যদের মাঝে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যব...
রাজধানীতে উদ্যোক্তা উন্নয়নে ‘ফাউন্ডারস ইনসাইট’ প্যানেল আলোচনা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

রাজধানীতে উদ্যোক্তা উন্নয়নে ‘ফাউন্ডারস ইনসাইট’ প্যানেল আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল চালডাল ও সক্রিয় টেকনোলজিস লিমিটেডে মোট ২.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা এই প্রতিষ্ঠানগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। বিভিসিএল এর চেয়ারপার্সন ড. মোঃ সবুর খান তার বক্তব্যে বলেন, এটি উদ্যোক্তাদের বেড়ে উঠায় বিভিসিএল ও ড্যাফোডিল পরিবারের প্রতিশ্রুতির একটি উদাহরন।চালডাল.কম বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত চালডাল গ্রাহকদের সুষ্ঠ অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করে, যেখানে দশ সহস্রাধিক পণ্য প্রতিযোগিতামূলক দামে দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিত করে। উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ চালডাল দ্রুতই গ্রাহকদের ঘরে ঘরে একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। প্রযুক্তি ও দক্ষ লজিস্টিক্স সেবা ব্যবহার করে চালডাল বাংলাদেশের বাজারে নতুন মানদন্ড...
ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন
বিজ্ঞান ও প্রযুক্তি, সংবাদ

ফতুল্লায় তেলবাহী ট্রলারে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লেগেছে। বুধবার (২৬ জুন) দুপুরে মেঘনা ডিপোর পেছনে নদীতে ট্রলারটিতে আগুন লাগে।এ সময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। আগুনে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।বিজ্ঞাপনমেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন, চারজন শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে ভোলার মনপুরায় যাচ্ছিলেন। পথিমধ্যে আগুন লাগে। চার শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে।নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা ডিপো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জে...
গ্রেফতারি পরোয়ানার একদিন পর মাওলানা মামুনুল হকের জামিন
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

গ্রেফতারি পরোয়ানার একদিন পর মাওলানা মামুনুল হকের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২৬ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।বিজ্ঞাপনএর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, ২৫ জুন সাক্ষী গ্রহণের ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত এক হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন গণমাধ্যমকে বলেন, মাওলানা মামুনুল হক অসুস্থ থাকায় ডাক্তার তাকে বিশ্রামের কথা বলেছিলেন। ...
ঘুষ নেয়ার অভিযোগে আটক ৩ নির্বাচন কর্মকর্তা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ঘুষ নেয়ার অভিযোগে আটক ৩ নির্বাচন কর্মকর্তা

বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনে ঘুষ গ্রহণের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।বুধবার (২৬ জুন) সকালে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ২৩ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসার আটক করে পুলিশ।বিজ্ঞাপনআঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক ...
ঝুম বৃষ্টিতে ঢাকাবাসীর স্বস্তি, তবে কর্মজীবীরা বিপাকে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

ঝুম বৃষ্টিতে ঢাকাবাসীর স্বস্তি, তবে কর্মজীবীরা বিপাকে

কয়েকদিনে টানা ভ্যাপসা গরমের পর আজ স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজধানীর পথঘাট। এতে গরম কাটলেও ভোগান্তিতে পড়েছেন বাইরে বের হওয়া মানুষজন।অফিস শুরুর মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। এতে সড়কে যানবাহন চলাচল কমে যায়।বিজ্ঞাপনআবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, বুধবার (২৬ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই ঢাকার আকাশ ছিল কিছুটা মেঘলা। এতে বেলা বাড়লেও সূর্যের তেজ বাড়েনি।এরমধ্যে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় নামে ঝুম বৃষ্টি।আকাশে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টি বেড়েই চলছে। এই বৃষ্টিতে মানুষজন পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বা জরুরী কাজে সাধারণ মানুষ বাসা থেকে হেঁটে, সাইকেলে, বাইকে বা রিকশায় বের হয়েছেন, তারা মাঝ রাস্তায় আটকে পড়েন। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছে নগরবাসী।...
ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ছুটি কমানোয় আজ বুধবার (২৬ জুন) খুলেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক বিদ্যালয় খুলছে ৩ জুলাই।এবার ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে। চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। এজন্য গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।বিজ্ঞাপনতবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি শুরু ক্লাস শুরু হবে।এদিকে এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিনই ব...
কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩
আন্তর্জাতিক, সংবাদ

কেনিয়ায় পার্লামেন্টে হামলা, পুলিশের গুলিতে নিহত ১৩

নতুন একটি আর্থিক প্রস্তাব পাশের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, নাইরোবির দুটি সরকারি হাসপাতাল হতাহতের ঘটনায় আহতদের ভিড়ে উপচে পড়েছে। এদিকে সংসদ সদস্যরা অ্যাম্বুলেন্সগুলো নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নিয়ে গেছেন। এর ফলে কয়েকটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী নাইরোবি ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটেছে।বিজ্ঞাপনএদিকে সহিংসতা ও নির্বিচারে আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বিক্ষোভে হতাহতের খবরে জাতিসংঘ মহাসচিবও অত্যন্ত দুঃখিত। নির্বিচারে আটকে...