শিক্ষার আধুনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই -এমপি আব্দুল মমিন মন্ডল
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়েছেন দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও সমৃদ্ধকরনে। তিনি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তাই শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই।শনিবার (২৭ অক্টোবর'২৩) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাস্থ আদাচাকি উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের একবিংশ ...
