মানারাত ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে বিদায় সংবর্ধনা ও সেমিনার
বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও “উইমেন রাইটস ইন ইংলিশ লিটারেচার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০২৩ (শুক্রবার) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন। ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন বিভাগীয় সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু।অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে বলেন, আজকের সেমিনারের মাধ্যমে যে সব খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, ...
