স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বদ্ধপরিকর আইসিটি বিশেষজ্ঞ অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা হাজী শরীয়ত উল্লাহর নামানুসারে ১২৭২ ব. কি. বিস্তীর্ণ এলাকা জুড়ে ১৯৮৪ সালের ১ মার্চ শরীয়তপুর নামে একটি জেলা গঠিত হয় যার একদিকে প্রচণ্ড পরাক্রমশালী পদ্মা ও আরেক দিকে মেঘনা, এবং যার উত্তরে মুন্সিগঞ্জ, দক্ষিণে বরিশাল, পূর্বে চাঁদপুর, ও পশ্চিমে মাদারীপুর। ৬টি উপজেলা এবং ৮টি থানা নিয়ে গঠিত এই জেলাটির মোট জনসংখ্যা প্রায় ১৩ লক্ষ যার প্রায় ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ। ৬১ শতাংশ কৃষি নির্ভর জনগোষ্ঠীর এই অঞ্চলটিতে স্বাক্ষরতার হার প্রায় ৭৬ শতাংশ। রাজধানী ঢাকা থেকে শরীয়তপুর এর দূরত্ব মাত্র ৯৮ কি. মি. হওয়া সত্ত্বেও এখানকার জনগোষ্ঠীর প্রায় ৪৪ শতাংশ এখনো দরিদ্র যার ২১ শতাংশ দরিদ্রসীমার নিচে বসবাস করছে।এই জেলাটিতে রয়েছে ৩টি সংসদীয় আসন – শরিয়তপুর সদর ও জাজিরা নিয়ে গঠিত শরিয়তপুর -১, নড়িয়া এবং সখিপুর নিয়ে গঠিত শরিয়তপুর -২ এবং ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত...
