চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ১১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ২২০ জনের মতো আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর থেকে ১০২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯, যদিও শুরুতে ৬ মাত্রার কথা বলা হয়েছিল। তবে সিনহুয়া বলছে, এ মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।সিনহুয়া জানিয়েছে, গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ভূমিকম্প...
